বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i25957-বিশ্ব_জলবায়ু_সম্মেলনে_যোগদান_শেষে_দেশে_ফিরেছেন_প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা
২২ তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) সকাল সোয়া আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি। বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য এবং সামরিক-বেসামরিক জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
নভেম্বর ১৭, ২০১৬ ১১:৩৮ Asia/Dhaka
  • মরক্কোর মারাকাসে জলবায়ূ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ফাইল ফটো)
    মরক্কোর মারাকাসে জলবায়ূ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ফাইল ফটো)

২২ তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) সকাল সোয়া আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি। বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য এবং সামরিক-বেসামরিক জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

মরক্কোর মারাকাসের বাব ইগলিতে ৩ দিনের এ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেষে বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার পর মারাকাসের মিনারা বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে দেশটির সংস্কৃতি মন্ত্রী মোহামেদ আমনি সাবি, মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনসহ মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বিদায় জানান।

সফরকালে প্রধানমন্ত্রী বিশ্ব জলবায়ু সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় অংশ নেন। এতে জলবায়ু পরিবর্তনের কারণে বিরূপ প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলোর প্রতিশ্রুতি রক্ষা এবং বিশেষ তহবিল গঠনের আহ্বান জানান তিনি। সেইসঙ্গে কার্যকর পানি ব্যবস্থাপনা এবং সবার জন্য নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন নিশ্চিত করার তাগিদ দেন।

তিন দিনের এ সফরে ৫৮ সদস্যের প্রতিনিধিদল নিয়ে গত সোমবার মরক্কোর উদ্দেশ্য যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক জলবায়ু সম্মেলন হিসেবে পরিচিত মারাকেশ সম্মেলনে বাংলাদেশসহ ৮০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং ১১৫টি দেশের জ্যেষ্ঠ মন্ত্রীরা অংশ নেন।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১৭