জেলা পরিষদ নির্বাচন: ৬১ জেলায় আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i26722-জেলা_পরিষদ_নির্বাচন_৬১_জেলায়_আওয়ামী_লীগের_প্রার্থী_তালিকা_প্রকাশ
বাংলাদেশের আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬১টি জেলার প্রশাসক পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের দ্বিতীয় দিনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
নভেম্বর ২৫, ২০১৬ ২০:৩২ Asia/Dhaka
  • জেলা পরিষদ নির্বাচন: ৬১ জেলায় আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ

বাংলাদেশের আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬১টি জেলার প্রশাসক পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের দ্বিতীয় দিনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে যারা দলীয় সমর্থন চেয়েছিলেন তাদের মাঠপর্যায়ের জনপ্রিয়তা ও কয়েক ধাপের জরিপ বিবেচনায় নিয়ে দলের সমর্থন চূড়ান্ত করা হয়েছে। দলের এই সমর্থনের বাইরে কারো বিদ্রোহী হওয়ার সুযোগ নেই।

ওবায়দুল কাদের জানান, জেলা পরিষদের সদস্যদের সমর্থনের বিষয়টি ছেড়ে দেয়া হয়েছে আওয়ামী লীগের তৃণমূল নেতৃত্বের হাতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এখানে তিনটা জরিপ রিপোর্ট আছে। এই রিপোর্টে প্রাথমিক রিপোর্ট আসার পর আমরা যারা নমিনেশনের জন্য, সমর্থনের জন্য কেন্দ্রের কাছে দরখাস্ত বা আবেদন করেছে। ধরেন একটা জেলা থেকে ২২ জনের আবেদন আসছে। ওই ২২টি নাম ওই তিনটি সংস্থার কাছে আবারও পাঠানো হয়েছে। সেই রিপোর্টটিও আমরা পর্যবেক্ষণ করেছি। আর আমাদের এখানে বেশ কিছু জেলা থেকে অনেকে পার্সোনালিও আবেদন করেছে।’

আওয়ামী লীগের ঘোষিত প্রার্থী তালিকা :

পঞ্চগড়ে আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁও সাদেক কৌরাইশী, নীলফামারী মমতাজ উদ্দিন, কুড়িগ্রাম জাফর আলী, গাইবান্ধা শামসুল আলম, লালমনিরহাট মতিয়ার রহমান, দিনাজপুর আজিজুল ইসলাম চৌধুরী, রংপুর সাফিয়া খানম, পাবনা রেজাউল রহিম লাল, চাপাইনবাবগঞ্জ মাইনুদ্দিন মন্ডল, বগুড়া মকবুল হোসেন, নাটোর সাজেদুর রহমান খান, জয়পুরহাট আরিফুর রহমান, রাজশাহী মাহবুব জামান, নওগাঁ একে এম ফজলে রাব্বী, সিরাজগঞ্জ আবদুল লতিফ বিশ্বাস, বাগেরহাট শেখ কামরুজ্জামান, যশোর শাহ হাদি উজ জামান, কুষ্টিয়া রবিউল ইসলাম, সাতক্ষীরা মনসুর আহমেদ, মেহেরপুর মিয়া জান আলী, চুয়াডাঙা মাহফুজুর রহমান, খুলনা হারুনুর রশীদ, নড়াইল আইয়ুব আলী, মাগুড়া পঙ্কজ কুমার, ঝিনাইদহ কনক কান্তি, বড়গুনা দেলোয়ার হোসেন, বরিশাল আলতাফ হোসেন, পিরোজপুর শাহে আলম, ভোলা আবদুল মোমিন টুলু, পটুয়াখালী মোশাররফ হোসেন, ঝালকাঠি শাহ আলম, টাঙ্গাইল ফজলুর রহমান, মানিকগঞ্জ গোলাম মহিউদ্দিন, ঢাকা মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জ মহিউদ্দিন আহমেদ, গাজিপুর আক্তারুজ্জামান, নরসিংদী আসাদুর রহমান, ফরিদপুর লোকমান মৃধা, রাজবাড়ি আবদুল জব্বার, শরিয়তপুর সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ আনোয়ার হোসেন, ময়মনসিংহ ইউসুফ খান পাঠান, শেরপুর চন্দন কুমার, জামালপুর এইচ আর জাহিদ, নেত্রকোণা প্রশান্ত, মৌলভীবাজার আজিজুর রহমান, সুনামগঞ্জ এনামুল কবীর ইমন, চট্টগ্রাম আবদুস সালাম, নোয়াখালী জাফরুল্লাহ, কক্সবাজার মোশতাক আহমেদ, ব্রাহ্মনবাড়িয়া এমদাদুল বারী, লক্ষীপুর শামসুল ইসলাম, কুমিল্লা আবু তাহের, ফেনী আজিজ আহমেদ চৌধুরী, চাঁদপুর আবু ওসমান চৌধুরী, সিলেটে লুৎফর রহমান ও হবিগঞ্জে ড. মুশফিক হোসেন চৌধুরী।  

প্রসঙ্গত, আগামী মাসে সারা দেশের ৬১টি জেলা পরিষদে স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬১টি জেলার এই নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন পেতে ইচ্ছুক প্রায় ৭০০ প্রার্থী ফরম জমা দিয়েছিলেন। তবে, ‘ফল আগেই প্রস্তুত করা হয়ে গেছে’ এমন অভিযোগ করে বিএনপি জেলা পরিষদ নির্বাচন  বর্জন করেছে।#

পার্সটৃুডে/এআর/২৬