অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আ.লীগ মনোনয়ন দেবে না: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i39856-অগ্রহণযোগ্য_কোনো_ব্যক্তিকে_আ.লীগ_মনোনয়ন_দেবে_না_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের নিকট অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আগামী নির্বাচনে তার দল মনোনয়ন দেবে না। বিভিন্ন জরিপে যাদের পক্ষে জনমত পাওয়া যাবে তারাই মনোনয়ন পাবেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ১০, ২০১৭ ১৩:৪১ Asia/Dhaka
  • বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)
    বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের নিকট অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আগামী নির্বাচনে তার দল মনোনয়ন দেবে না। বিভিন্ন জরিপে যাদের পক্ষে জনমত পাওয়া যাবে তারাই মনোনয়ন পাবেন।

আজ(শনিবার) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় তিনি উল্লেখ করেন, সহায়ক সরকারের বিধান কোনো গণতান্ত্রিক দেশে নেই । বিএনপি সহায়ক সরকার নামে যে আন্দোলনের হুমকি দিচ্ছে জনগণ তাদের সঙ্গে নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে মওদুদ আহমদকে বাড়ি ছাড়তে হয়েছে, এখানে সরকারের কোনো হাত নেই। এখন তিনি আদালতের রায় মানেন না। তিনি তো আইনমন্ত্রী ছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন কতটুকু প্রতিষ্ঠিত হবে এতেই বুঝা যায়।

সেতুমন্ত্রী ঈদের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব স্থানে মহাসড়কের দুইপাশে অবৈধ স্থাপনা রয়েছে তা অপসারণের জন্য হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১০