রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি ইইউ'র আহ্বান
https://parstoday.ir/bn/news/bangladesh-i60178-রোহিঙ্গাদের_স্বেচ্ছায়_ফিরিয়ে_নিতে_মিয়ানমারের_প্রতি_ইইউ'র_আহ্বান
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  আজ (বৃহস্পতিবার) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফরেন অফিস কনসালটেশন বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক গানার উইগান্ড এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৯, ২০১৮ ১২:৩৪ Asia/Dhaka
  • রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি ইইউ'র আহ্বান

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  আজ (বৃহস্পতিবার) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফরেন অফিস কনসালটেশন বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক গানার উইগান্ড এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গানার উইগান্ড বলেন, রোহিঙ্গা সঙ্কট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তাও করে আসছে ইউরোপীয় ইউনিয়ন। রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান গানার উইগান্ড। 

রোহিঙ্গা শরণার্থী

তিনি জানান, "বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপের দেশগুলোতে থাকা অবৈধ বাংলাদেশি অভিবাসী নিয়েও আলোচনা হয়েছে। আমরা সব সময় বৈধ অভিবাসনকে স্বাগত জানাই।"

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এটা তাদের সঙ্গে একটি নিয়মিত বৈঠক বলেও জানান তিনি। 

এম শহীদুল হক

এর আগে, ২০১৬ সালের এপ্রিলে ঢাকায় প্রথমবারের মতো বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর গত বছরের ১৫ ফেব্রুয়ারি ব্রাসেলসে দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯