ফোনালাপ ফাঁস: খন্দকার মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ
-
খন্দকার মোশাররফ হোসেন
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী কুমিল্লা-১ ও ২ আসনে দলের প্রার্থী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআই এজেন্টের কথিত এক ফোনালাপের বিষয় নিয়ে দাউদকান্দি থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
কুমিল্লা-১ আসনে খন্দকার মোশাররফের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বুধবার রাতে দাউদকান্দি মডেল থানায়এ মামলাটি রুজু করেছেন ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন। অভিযোগে বলা হয়, ড. খন্দকার মোশাররফ (৭৩),পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে কথা বলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল।
প্রসঙ্গত খন্দকার মোশাররফের সঙ্গে আইএসআই এজেন্টে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। থাইল্যান্ডভিত্তিক নিউজ পোর্টাল এশিয়ান ট্রিবিউন কথোপকথনের এ সংবাদ ছেপেছে। তাদের দাবি-মেহমুদ নামে ওই ব্যক্তি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) কর্মকর্তা।
মোহাম্মদ আলী সুমনের অভিযোগ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআইয়ের এজেন্ট মেহমুদের যে কথোপকথন তাতে স্পষ্টতই বোঝা যায়-তিনি ভোটে জয়ী হতে ষড়যন্ত্র করে রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন।
সুমনের অভিযোগে আরও বলা হয়েছে, খন্দকার মোশাররফ ও আইএসআইয়ের কথোপকথন ১১ ডিসেম্বর এশিয়ান ট্রিবিউন ও ১২ ডিসেম্বর ডিবিসি নিউজে প্রকাশ হয়। এতে শোনা যায়, বিবাদী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে বিজয়ী হতে চীনকে ম্যানেজ করে দিতে বলেন মোশাররফ। এভাবে বিদেশি শক্তির সহায়তা চেয়ে তিনি রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন।
তিনি অভিযোগে লেখেন-রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে ষড়যন্ত্র করায় আমি সংক্ষুব্ধ হয়ে মামলা করার জন্য থানায় অভিযোগ করলাম।
ড. মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন। তিনি জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে, বৃহস্পতিবার অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে, ফোনালাপটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ৭ মিনিটের ফোনালাপটির বিষয়ে তাদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফাঁসকৃত ফোনালাপে বিএনপিকে জয়ী করতে আইএসআইয়ের কাছে খন্দকার মোশাররফকে সাহায্য চাইতে শোনা যায়। এ জন্য একপর্যায়ে তিনি চীনকে ম্যানেজ করার জন্য মেহমুদের কাছে সাহায্য চান। তবে মেহমুদ তার জবাবে জানান, চীনের সঙ্গে বিএনপিকে সাহায্যের ব্যাপারে তাদের (আইএসআই) যোগাযোগ চলছে। বিএনপির এ নেতাকে আইএসআইয়ের বিশ্বস্ত বন্ধু বলে আখ্যায়িত করেন। খন্দকার মোশাররফও তাদের বন্ধু হয়েই থাকতে চান বলে মেহমুদকে আশ্বস্ত করেন।
এর আগে গত মাসে ড. মোশাররফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীনের ফোনালাপ ফাঁস হয়। এতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির আসন বণ্টন নিয়ে নিজের বিরক্তির কথা প্রকাশ করেন মোশাররফ। এ নিয়ে বিব্রত হয় বিএনপি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কুমিল্লা-১ ও ২ আসনে দলের প্রার্থী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআই এজেন্টের ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপের অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে।থাইল্যান্ডভিত্তিক নিউজ পোর্টাল এশিয়ান ট্রিবিউন কথোপকথনের এ সংবাদ প্রকাশ করেছে।
তাদের দাবি-মেহমুদ নামে ওই ব্যক্তি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) কর্মকর্তা।তার সঙ্গে কথোপকথনে আসছে নির্বাচনে জয়ী করতে সহায়তা চেয়েছেন মোশাররফ।বিএনপিকে নির্বাচনে জয়ী করতে চীনকে ম্যানেজও করতেও বলেছেন দলের জ্যেষ্ঠ এই নেতা।
এ ঘটনায় খন্দকার মোশাররফের বিরুদ্ধে থানার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করেছেন কুমিল্লা-১ আসনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। বুধবার রাতে দাউদকান্দি মডেল থানায় এ অভিযোগ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন।পুলিশ জানায়, আজ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সুমনের অভিযোগে বলা হয়েছে, খন্দকার মোশাররফ ও আইএসআইয়ের কথোপকথন ১১ ডিসেম্বর এশিয়ান ট্রিবিউন ও ১২ ডিসেম্বর ডিবিসি নিউজে প্রকাশ হয়। এতে শোনা যায়, বিবাদী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে বিজয়ী হতে চীনকে ম্যানেজ করে দিতে বলেন মোশাররফ। বিদেশি শক্তির সহায়তা চেয়ে তিনি রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. খন্দকার মোশাররফের ওই কথোপকথন এরইমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।তবে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও এ বিষয়ে ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য জানা যায়নি।
ফোনালাপটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এশিয়ান ট্রিবিউন দাবি করছে, ৭ মিনিটের ফোনালাপটির বিষয়ে তাদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে।
রাজনৈতিক হীন উদ্দেশ্যে বানোয়াট অডিও প্রচার হচ্ছে: খন্দকার মোশাররফ
এদিকে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এজেন্টের সঙ্গে কথোপকথনের বিষয়টি বানোয়াট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে তিনি বলেন, আমার ভাবমূর্তি ক্ষুন্ন ও নির্বাচনী প্রচার কাজে বিঘ্ন সৃষ্টির জন্য এ বানোয়াট ফোনালাপের ভিডিও তৈরি করা হয়েছে এবং তা প্রচার করা হচ্ছে। এটি রাজনৈতিক হীন উদ্দেশ্যে করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, কথিত ঐ ব্যাক্তির সাথে বা আইএসআইয়ের কোনো কর্মকর্তার সঙ্গে কখনো তার এ ধরনের কোনো কথোপকথন হয়নি।
এর আগে গত মাসে ড. মোশাররফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীনের ফোনালাপ ফাঁস হয়। এতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির আসন বণ্টন নিয়ে নিজের বিরক্তির কথা প্রকাশ করেন মোশাররফ। এ নিয়ে বিব্রত হয় বিএনপি।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১৩
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন