তেহরানে উদযাপিত হলো বাংলাদেশের ৪৭তম মহান বিজয় বার্ষিকী
https://parstoday.ir/bn/news/bangladesh-i66619-তেহরানে_উদযাপিত_হলো_বাংলাদেশের_৪৭তম_মহান_বিজয়_বার্ষিকী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশের ৪৭তম মহান বিজয় বার্ষিকী উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের আজকের (রোববার) অনুষ্ঠানে অংশ নেন তেহরানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির লোকজন এবং দূতাবাসের ইরানি ও বাংলাদেশী কর্মীরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৩:১০ Asia/Dhaka
  • অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশিষ্ট সাংবাদিক এজাজ আহমেদ
    অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশিষ্ট সাংবাদিক এজাজ আহমেদ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশের ৪৭তম মহান বিজয় বার্ষিকী উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের আজকের (রোববার) অনুষ্ঠানে অংশ নেন তেহরানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির লোকজন এবং দূতাবাসের ইরানি ও বাংলাদেশী কর্মীরা।

উপস্থিতি অতিথিদের একাংশ

সকালে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স হুমায়ুন কবির। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পাঠানো বাণী পড়ে শোনানো হয়।

আলোচনা অনুষ্ঠানে অংশ নেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মাদ সবুর হোসেইন, ইরানে অধ্যায়নরত ড. শহীদুল ইসলাম শোভন, ইরান ডেইলির বিশিষ্ট সাংবাদিক এজাজ আহমেদ। অনুষ্ঠানে  বিজয় দিবস উপলক্ষে  ছড়া পড়ে শোনান সৈয়দ মূসা রেজা। এ অনুষ্ঠান সভাপতিত্ব করেন হুমায়ুন কবির।

পার্সটুডে/মূসা রেজা/১৬