রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা দেবে আসিয়ান: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i69331-রোহিঙ্গা_প্রত্যাবাসনে_সহায়তা_দেবে_আসিয়ান_বাংলাদেশের_পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখার পাশাপাশি মিয়ানমারের রাখাইনে তাদের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা দিতে চায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
এপ্রিল ০৩, ২০১৯ ১৯:০০ Asia/Dhaka
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন
    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখার পাশাপাশি মিয়ানমারের রাখাইনে তাদের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা দিতে চায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান।

আজ (বুধবার) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ড. ডন প্রামুদিনাইয়ের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান।  

তিনি বলেন, থাইল্যান্ড ও মিয়ানমার উভয়ে আসিয়ানের সদস্য। আসিয়ানের সদস্য হিসেবে রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আসিয়ান জোট এ বিষয়ে সহায়তা দেবে। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা দিতে চায় এই জোট।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ড. ডন প্রামুদিনাই

বৈঠকের আলোচন্য বিষয় সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন সাংবাদিকদের জানান, থাইল্যান্ডের সাথে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তারা পর্যটন শিল্পে সমৃদ্ধ দেশ। তাদের কাছে আমাদের পর্যটন শিল্প বিকাশে সহায়তা চেয়েছি। 

মন্ত্রী আরও জানান, বাংলাদেশ আসিয়ানের পর্যবেক্ষক। আমরা আসিয়ানের সদস্য হওয়ার জন্য সহায়তা চেয়েছি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের দেওয়া নৈশভোজে অংশ নেন থাই পররাষ্ট্রমন্ত্রী। ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে বুধবার দুই দিনের ঢাকা সফরে এসেছেন ড. ডন প্রামুদিনাই।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩