রেনুর পরিবারের জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্টে রিট
https://parstoday.ir/bn/news/bangladesh-i72329-রেনুর_পরিবারের_জন্য_৫_কোটি_টাকা_ক্ষতিপূরণ_দাবি_করে_হাইকোর্টে_রিট
রাজধানীর উত্তর বাড্ডায় সন্তানের স্কুলে ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর পরিবারের জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আজ হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে এই রিট করেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জুলাই ২৮, ২০১৯ ১৬:৩১ Asia/Dhaka
  • গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনু
    গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনু

রাজধানীর উত্তর বাড্ডায় সন্তানের স্কুলে ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর পরিবারের জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আজ হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে এই রিট করেন।

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ওসিকে রিটে বিবাদী করা হয়।

রিটে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে রেণুর পরিবারকে আগামী ১৫ দিনের মধ্যে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। গণপিটুনিতে জড়িতদের বিচারে পৃথক আইন তৈরির নির্দেশনার পাশাপাশি গণপিটুনির হাত থেকে রেনুকে বাঁচাতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে রিটে গুজবসংক্রান্ত সকল পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলার নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে (২০ জুলাই) সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা করা হয় স্কুলটিতে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন রেণু তিনি রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে মাকে নিয়ে থাকতেন দুই বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয় তার ১১ বছরের একটি ছেলেও রয়েছে ছেলেটি বাড্ডায় বাবার সঙ্গে থাকে ঘটনায় শনিবার রাতেই নিহত রেণুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন

মামলায় এ যাবত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।  ইতোমধ্যে গ্রেফতারকৃত রিয়া বেগম ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা শুক্রবার  ঢাকা মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।