আওয়ামী লীগ দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করে না : ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i75316-আওয়ামী_লীগ_দেশের_স্বার্থবিরোধী_কোনো_চুক্তি_করে_না_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগ দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (রোববার) দুপুরে রাজধানীর বসুন্ধরায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৭, ২০১৯ ১৪:০৪ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের
    বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগ দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (রোববার) দুপুরে রাজধানীর বসুন্ধরায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, "বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তির বিষয়ে জানতে প্রধানমন্ত্রীকে লেখা বিএনপির চিঠি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি মহাসচিবকে বলব, আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন কোন চুক্তিটি সংসদে প্রকাশ করেছেন? আমি দৃঢ়ভাবে বলব, আওয়ামী লীগ দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করে না। বিএনপি অপ্রচারের দল। এটা তাদের অভ্যাস। তারা বলে, দেশ নাকি ভারতের অংশ হয়ে যাচ্ছে। এ ধরনের অপপ্রচার করা তাদের চরিত্র।"

এ সময়, ছাত্রশিবিরকে উদ্দেশ করে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনাও করেন তিনি। বলেন, বিএনপি-জামায়াত শিবির একই বৃন্তে গাঁথা দুটি সাম্প্রদায়িক শক্তি। এ দুটি দল জমজ ভাইয়ের মতো। গলায় গলায় তাদের ভাব।

পেঁয়াজ নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে পেঁয়াজ নিয়ে সংকট চলছে। তাই বাইরে থেকে আমদানি করা ছাড়া কোনো উপায় নেই। তবে এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না বলেও দাবি করেন তিনি।

এর আগে, সড়ক নিরাপত্তা ও সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে সেমিনারে অংশ নেন তিনি। আজ থেকে আইনটি কার্যকর হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আইনটি কার্যকরে কিছু চ্যালেঞ্জ আছে, তারপরও সবার স্বার্থে এটি কার্যকর করা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা রাস্তায় অপকর্ম করবে না, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অপরাধ নিরুৎসাহিত করতেই আইনে জরিমানা বেশি। প্রথমবারেই জরিমানা বেশি হয়ে যাবে, তা না। তবে অপরাধ করলে লঘু করা হবে না। আমরা জনগণের চাহিদা থেকে দূরে সরে যেতে পারি না। আইনের যেন যথাযথ প্রয়োগ হয়, সেটা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

ড. হাছান মাহমুদ

এদিকে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির বড় বড় নেতা বেশিরভাগই হচ্ছে দলছুট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অন্যদল করতেন। রিজভী আহমেদও ছাত্রজীবনে অন্য দল করতেন। মওদুদ আহমদ সব দল করেছেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, তারা সবাই দলছুট নেতা।

আজ (রোববার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী ঐক্যজোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময়, ক্ষমতার জন্য মাওলানা ভাসানীর অনুসারীরা বেশিরভাগই আদর্শ ত্যাগ করে অন্য দলে চলে গেছেন বলে দাবি করেন তথ্যমন্ত্রী।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।