রাঙ্গামাটিতে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউপিডিএফ কর্মী নিহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i75674-রাঙ্গামাটিতে_দুর্বৃত্তের_ব্রাশফায়ারে_ইউপিডিএফ_কর্মী_নিহত
বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচরে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছে। নিহতের নাম সুবাহো চাকমা ওরফে গিরি (৫০)।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৯ ১৬:০১ Asia/Dhaka
  • রাঙ্গামাটিতে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউপিডিএফ কর্মী নিহত

বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচরে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছে। নিহতের নাম সুবাহো চাকমা ওরফে গিরি (৫০)।

আজ (বুধবার) সকালে নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের এগারল্যাছড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গিরি চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের নানিয়ারচর উপজেলার সামরিক শাখার প্রধান।

স্থানীয়রা অধিবাসীরা জানিয়েছে, আজ সকালে নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বরপুল পাড়া এলাকার এগারল্যাছড়াপাড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ হানা দেয়। এ সময় ওই এলাকায় অবস্থানকারী সুবাহো চাকমা ওরফে গিরি চাকমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে পালিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। ঘটনাস্থলে গিরি চাকমার মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

এর আগে গত রোববার রাঙ্গামাটির মগবানে বিক্রম চাকমা নামে জনসংহতি সমিতির এক সদস্য প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন।

বাইশ বছর আগে শান্তি চুক্তি হলেও পার্বত্য চট্টগ্রামে সক্রিয় আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে পাল্টাপাল্টি খুনোখুনির ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তিন পার্বত্য জেলায়  গত ৬ বছরে পাহাড়ি-বাঙালিসহ মোট ৩২১ জন খুন হয়েছেন। এর মধ্যে গত  ২ বছরে খুন হয়েছে ১২৫ জন। গত ১১ মাসে শুধু রাঙ্গামাটিতে সংঘাতে  প্রাণ খুন হয়েছে ২২ জন।

পাহাড়ে সংঘাত প্রসঙ্গে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক) যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা বলেছেন, ‘শাসক গোষ্ঠীর কারণে পাহাড়ে সংঘাত বন্ধ হচ্ছে না। গত ১০ নভেম্বর মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় জেএসএস ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলগুলো ভ্রাতৃঘাতি সংঘাত ও হানাহানি বন্ধে সবাইকে ঐক্যবন্ধ হওয়ার আহ্বানকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু তারপরও বন্ধ হচ্ছে না সংঘাত।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।