আওয়ামী লীগে কোনো দূষিত রক্ত রাখা হবে না: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i77878-আওয়ামী_লীগে_কোনো_দূষিত_রক্ত_রাখা_হবে_না_ওবায়দুল_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগে কোনো দূষিত রক্ত রাখা হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০১, ২০২০ ১২:৪০ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগে কোনো দূষিত রক্ত রাখা হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (রোববার) দুপুরে রাজশাহী মাদরাসা মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।

সম্মেলনে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। দলে এখন কর্মী থেকে নেতার সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের সাচ্চা কর্মীর দরকার। তাই ভোগের লিপ্সা পরিহারের শপথ নিতে হবে। দলের মধ্যে ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে। কোনো দূষিত রক্ত আওয়ামী লীগে রাখা হবে না। এখানে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই।

আসাদুজ্জামান খান কামাল

বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলনে কেউ সাড়া দিচ্ছে না। জনগণ তাদের সঙ্গে না থাকায় তারা আন্দোলনে সফল হচ্ছে না।

আজ (রোববার) সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে স্মৃতি কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে দুইদিনের সরকারি সফরে তিনি এখন মেহেরপুরে অবস্থান করছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, তার জামিন আদালতের বিষয়। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের কিছুই করার নেই। জেলে অন্যান্য বন্দিরা যেভাবে থাকেন, খালেদা জিয়াও সেভাবেই থাকছেন। জেলকোড অনুযায়ী তিনি সুযোগ-সুবিধা ভোগ করছেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।