নির্বাচনের প্রস্তুতি শেষের দিকে তবে, আরও দুই-একটা দিন দেখব: সিইসি
https://parstoday.ir/bn/news/bangladesh-i78360-নির্বাচনের_প্রস্তুতি_শেষের_দিকে_তবে_আরও_দুই_একটা_দিন_দেখব_সিইসি
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ‘করোনাভাইরাস বাংলাদেশে কতখানি আক্রান্ত করবে, তা বিশ্লেষণ করে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া  হবে। এখন পর্যন্ত আমরা নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নিইনি। আরো দুই-একটা দিন দেখবে।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১৭, ২০২০ ১৬:৩৭ Asia/Dhaka
  • মুজিববর্ষের অনুষ্ঠানে সিইসি কেএম নূরুল হুদা
    মুজিববর্ষের অনুষ্ঠানে সিইসি কেএম নূরুল হুদা

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ‘করোনাভাইরাস বাংলাদেশে কতখানি আক্রান্ত করবে, তা বিশ্লেষণ করে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া  হবে। এখন পর্যন্ত আমরা নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নিইনি। আরো দুই-একটা দিন দেখবে।’

আজ (মঙ্গলবার) দুপুরে নির্বাচন ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নূরুল হুদা বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি তো শেষের দিকে। প্রার্থীরা বলেছেন, তারা সাবধানে নির্বাচনী প্রচারণা করবেন। কিন্তু নির্বাচন যেন বন্ধ না হয়ে যায়। তাদের অনুরোধ আছে, তারা যদি জনসমাগমের বিষয়টা এড়িয়ে চলে। আমরা বলেছি, যেন বিকল্পভাবে তারা ভোটারদের কাছে ভোট চায়, জনসমাগম না করে। তাই যদি হয়, তাহলে কোনো অসুবিধা নেই। কারণ আমাদের তো জীবনের সব কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে না। করোনার কারণে কোথাও কোথাও সীমিত হয়েছে। সীমিত আকারেই করব।’

প্রধান নির্বাচন কমিশনার  বলেছেন, ২১ মার্চের উপ-নির্বাচন করার পরিকল্পনা   এখনও বহাল রয়েছে। যদি পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অবশ্যই আমরা বিবেচনা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা চাচ্ছি নির্বাচনটা হয়ে যাক। আর তাছাড়া জনমনে একটা আতঙ্কও রয়েছে; সেদিকটিও বিবেচনা করতে হবে।

উল্লেখ্য, আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরগাট-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭