বাংলাদেশে এবার একই পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে ৪৩
https://parstoday.ir/bn/news/bangladesh-i78405-বাংলাদেশে_এবার_একই_পরিবারের_৩_জন_করোনায়_আক্রান্ত_কোয়ারেন্টিনে_৪৩
বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও তিন রোগী শনাক্ত করা হয়েছে। এরা সবাই ইতালি ফেরত একজনের পরিবারের সদস্য। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
মার্চ ১৯, ২০২০ ১৩:২৭ Asia/Dhaka
  • প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ
    প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ

বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও তিন রোগী শনাক্ত করা হয়েছে। এরা সবাই ইতালি ফেরত একজনের পরিবারের সদস্য। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭।

আজ (বৃহস্পতিবার) মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ। একজন নারী। নারীর বয়স ২২। পুরুষদের একজনের বয়স ৬৫, অপরজন ৩২। তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।  

ডা. আবুল কালাম আজাদ আরও জানান, এরা সবাই স্থানীয়ভাবে সংক্রমিত। তবে তারা ইতালিফেরত প্রবাসীদের সংস্পর্শে এসেছিলেন যিনি আগেই আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল একজন মারা গেছেন। এছাড়া, এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪৩ এবং আইসোলেশনে রাখা হয়েছে ১৯ জনকে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।