'সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী ভাষণ দেবেন ২৫ মার্চ'
https://parstoday.ir/bn/news/bangladesh-i78496-'সরকার_করোনার_বিরুদ্ধে_যুদ্ধ_ঘোষণা_করেছে_প্রধানমন্ত্রী_ভাষণ_দেবেন_২৫_মার্চ'
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয়ী হতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৩, ২০২০ ১১:০২ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সরকার করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয়ী হতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

আজ (সোমবার) সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব এ কথা বলেন। সরকার কোনো তথ্য গোপন করছে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘চীনকে অনুসরণ করে যুদ্ধ জয়ের কৌশল হিসেবে কিছু কৌশল অবলম্বন করা হয়েছে।’

ওবায়দুল কাদের জানান, আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ভাষণে প্রধানমন্ত্রী করোনাভাইরাস নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।  

এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, ‘করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন না হয়ে সতর্কতার সঙ্গে মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি করোনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে মানুষের জীবন রক্ষাকে অগ্রাধিকার দিয়ে স্বাধীনতা দিবসের সব আয়োজন বাতিল করেছেন। দলীয় কার্যক্রমও বাতিল করেছেন তিনি।’ শেখ হাসিনা করোনার বিষয়ে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।