বাংলাদেশে করোনায় আরও তিনজনের মৃত্যু, মোট আক্রান্ত ৪৮২
https://parstoday.ir/bn/news/bangladesh-i78990-বাংলাদেশে_করোনায়_আরও_তিনজনের_মৃত্যু_মোট_আক্রান্ত_৪৮২
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩০ জন। এছাড়া, এসময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জন।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
এপ্রিল ১১, ২০২০ ১৫:০৪ Asia/Dhaka
  • স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩০ জন। এছাড়া, এসময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জন।

আজ (শনিবার) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, দেশে রাজধানীর মিরপুর, বাসাবো ও নারায়ণগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি।

ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু কিছু এলাকায় লোকজনের উপস্থিতি বেশি। এছাড়া সকাল বেলা বাজারঘাটে অনেক মানুষ উপস্থিত হচ্ছেন। এতে সংক্রমণ বেড়ে যেতে পারে।

জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী যে সব নির্দেশনা দিয়েছেন তা মেনে চলতে হবে। ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এ সব নিয়ম মেনে চলতে হবে।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের দুজন ঢাকার বাইরের, একজন ঢাকার। নতুন আক্রান্তদের ৪৮ জন পুরুষ, ১০ নারী। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্তকরণ পরীক্ষা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।