খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে দুই ইউপিডিএফ সদস্য নিহত
-
ফাইল ফটো
পার্বত্য জেলা খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বানছড়া এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ইউপিডিএফ (প্রসিত) দলের দুই সদস্য নিহত হয়েছে।
নিহতরা দীঘিনালা উপজেলার মধ্য বানছড়া (ফ্রেশ বাজার) এলাকার বিরেন্দ্র মোহন চাকমার ছেলে সোহেল চাকমা সুদীপ ওরফে ভোগান্তি চাকমা (৩৮) এবং নন্দেশ্বর কার্বারী পাড়ার সুশীল চাকমার ছেলে এনজেল চাকমা প্রকাশ বাবু চাকমা (৩৭) বলে জানিয়েছে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) সকালে প্রতিপক্ষ দলের ৮ জনের একটি সশস্ত্রদল অতর্কিত ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসিত) দল তাদের প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে। এদিকে গণতান্ত্রিক ইউপিডিএফের এক নেতা মুঠোফোনে এ দায় অস্বীকার করেছেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।