করোনার এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i79514-করোনার_এই_দুর্যোগে_ঐক্যের_কোনো_বিকল্প_নেই_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিয়ে যেতে হবে। শুক্রবার (১ মে) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০১, ২০২০ ১৫:১০ Asia/Dhaka
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিয়ে যেতে হবে। শুক্রবার (১ মে) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সামনে থেকে করোনা যুদ্ধে যারা সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই৷ করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার। সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বিষয়ে টেস্টিং ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। সম্পৃক্ত করা হয়েছে ২৯টি বেসরকারি হাসপাতালকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাহস হারানোর কোনো কারণ নেই, আমাদের রয়েছে শেখ হাসিনার মতো একজন সাহসী ও সৎ নেতৃত্ব। সবার সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ।

সরকার মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে: বিএনপি

ওদিকে বিএনপি অভিযোগ করেছে, করোনা ভাইরাস মহামারিতে সরকার মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে। শুক্রবার (১ মে) হাতিরঝিল মধুবাগ এলাকায় ত্রাণ বিতরণের সময়  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের এমপি মন্ত্রীরা লোক দেখানো কাঁচা ধান কাটছেন। তারা মানুষকে দেখাতে চান তারা কৃষকের সঙ্গে আছেন।

এ দুর্ভিক্ষের মতো অবস্থা মোকাবিলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিভান্ন সংগঠন  রাজনৈতিক বিবেচনা না করে দুস্থ গরিব মানুষের সহযোগিতা করছে। অথচ সরকার ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি করেছে আওয়ামী লীগের লোক দিয়ে। তারা স্থানীয় প্রশাসন, টিএনও যাদের সুপারিশ করছে তারাই ত্রাণ পাচ্ছেন। অর্থাৎ এখানেও তারা দলীয়করণ করছে। নিজেদের লোক আর অন্য দলের লোক হিসেবে ত্রাণ দিচ্ছে। কোটি কোটি মানুষ না খেয়ে আছে, হাহাকার করছে।#

 

পার্সটুডে//আবদুর রহমান খান/ বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।