করোনাভাইরাস: বাংলাদেশে আরেক চিকিৎসকের মৃত্যু, বিটিভির মহাপরিচালক আক্রান্ত
-
অধ্যাপক কর্নেল (অব.) ড. মো. মনিরুজ্জামান
বাংলাদেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) ড. মো. মনিরুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে চিকিৎসকসদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটস (এফডিএসআর)।করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো দেশের দ্বিতীয় চিকিৎসক তিনি।
ড. মো. মনিরুজ্জামান আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিফ হেমোটোলজিস্ট ছিলেন।
স্ত্রীসহ বিটিভির মহাপরিচালক করোনা আক্রান্ত
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হারুন-অর-রশীদের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন তার স্ত্রীও।
রবিবার (৩রা মে) রাতে নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বিষয়টি হারুন-অর-রশীদ নিজেই নিশ্চিত করেছেন।
হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এর আগে শনিবার (২রা মে) রাত পর্যন্ত বেসরকারি টেলিভিশন এনটিভির মোট ১৩ জন আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরো ৪ জন রয়েছেন। তবে অনেকের রিপোর্ট এখনও আসেনি।
বাংলাদেশে করোনাভাইরাস হানা দেয়ার পর রোববার পর্যন্ত ৫৪ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।