ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড: কর্তৃপক্ষের অপমৃত্যু মামলা দায়ের
https://parstoday.ir/bn/news/bangladesh-i80239-ইউনাইটেড_হাসপাতালে_অগ্নিকাণ্ড_কর্তৃপক্ষের_অপমৃত্যু_মামলা_দায়ের
বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকায় অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানির ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে হাপাতাল কর্তৃপক্ষ। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির একটি দল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০২০ ১১:৫৬ Asia/Dhaka
  •  ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড: কর্তৃপক্ষের অপমৃত্যু মামলা দায়ের

বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকায় অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানির ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে হাপাতাল কর্তৃপক্ষ। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির একটি দল।

বুধবার (২৭ মে) রাত ৯টা ২০ মিনিটে হাসপাতালটিতে একটি এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় পুড়ে যাওয়া ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা রোগী। বাকি দু'জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি  ছিলেন ।

গতকাল বুধবার রাতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে এই অপমৃত্যুর মামলা করে। গুলশান থানার উপপরিদর্শক সিনথিয়া আক্তার একটি সংবাদ মাধ্যমকে বলেন, গতকাল রাত সাড়ে এগারোটার দিকে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ মামলাটি করেছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স) লে কর্নেল জিল্লুর বলেন, ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রধান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।

এদিকে ফায়ার বিগ্রেড জানিয়েছে, দুর্ঘটনাকবলিত হাসপাতালটির ১২ টি অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে ৯ টি’ই মেয়াদোত্তীর্ণ ছিল।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।