বাংলাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যূ ৬৪ জন: আক্রান্ত ৩,৬৮২ জন
https://parstoday.ir/bn/news/bangladesh-i81070-বাংলাদেশে_করোনায়_একদিনে_সর্বোচ্চ_মৃত্যূ_৬৪_জন_আক্রান্ত_৩_৬৮২_জন
বিশ্ব মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটি কেড়ে নিয়েছে এক হাজার ৮৪৭ জনের প্রাণ।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুন ৩০, ২০২০ ১৬:১৫ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যূ ৬৪ জন: আক্রান্ত ৩,৬৮২ জন

বিশ্ব মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটি কেড়ে নিয়েছে এক হাজার ৮৪৭ জনের প্রাণ।

এছাড়া,  একই সময়ে নতুন করে তিন হাজার ৬৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট এক লাখ ৪৫ হাজার ৪৮৩ জন ভাইরাসটিতে সংক্রমিত শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৯৮ শতাংশ। তবে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৬ শতাংশ।

আজ (মঙ্গলবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের ৬৮টি আরটি-পিসিআর ল্যাবের মধ্যে ৬৭টির পরীক্ষা তথ্য তুলে ধরে তিনি জানান, আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ১৮ হাজার ৮৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪২৬টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৬৬ হাজার ৪০৭টিতে। দেশে নতুন করে আরো এক হাজার ৮৪৪ জন করোনারোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৯৮ শতাংশ।

চট্টগ্রামে বাড়ছে সংক্রমণ

ওদিকে, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১৫৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৪৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যা একদিনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ। শনাক্তেও সর্বোচ্চ। নতুন শনাক্তদের মধ্যে ৩২৪ জন মহানগরের ও ১২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আর এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ৪৭২ জনে। এর মধ্যে ৫ হাজার ৮৩৯ জন মহানগরের ও ২ হাজার ৬৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।আর এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৪৭২ জন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩ জনে। মৃতদের মধ্যে ১৩৩ জন মহানগরের ও ৪০ জন উপজেলার বাসিন্দা ছিলেন। আর সুস্থ হয়েছেন মোট ১ হাজার ২৪ জন করোনা আক্রান্ত রোগী। মঙ্গলবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।