দেশের সংকটকালে অপপ্রচার ও মিথ্যাচারে নেমেছে বিএনপি: ওবায়দুল কাদের
-
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বাংলাদেশের ক্ষতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিরেধী দল বিএনপি’র সমালোচনা করে বলেছেন, মিথ্যাচারের ঢোলক বাজিয়ে দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার করাই হচ্ছে বিএনপির রাজনীতি।
বিএনপি নেতারা বৈশ্বিক এ সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশ বিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত। আজ রোববার (১৯ জুলাই) রাজধানীতে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন কাদের।
সেতুমন্ত্রী আরো বলেন সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরোধিতায় নেমেছে, এ কারণে বিএনপি দিনদিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ যেমন কমছে তেমনি আস্থাও কিছুটা কমছে বলে মনে করেন মন্ত্রী। তবে নমুনা সংগ্রহের পর যাতে রেজাল্ট দিতে দীর্ঘ সময় না লাগে সে দিকে ল্যাবগুলোকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘অসহায় দরিদ্র মানুষ ফি দিয়ে পরীক্ষা করাতে হয় বলে নমুনা পরীক্ষা করছে না, করোনার অভিঘাতে অনেক মানুষ এখন কর্মহীন।’ তাই তাদের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে ফি ছাড়া পরীক্ষার সুযোগ প্রদানের বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন মন্ত্রী। সারাদেশে বিভিন্ন স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে লাখ লাখ শিক্ষক কর্মচারী কর্মরত। সরকারি ও এমপিওভুক্ত ছাড়া বিশাল একটি অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। এ সংকটকালে তাদের বেতন-ভাতা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।#
পার্সটুডে/এআরখান/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।