স্বাস্থ্য সরঞ্জামাদি সরবরাহে অনিয়ম: সাবেক স্বাস্থ্য ডিজিকে দুদকে তলব
https://parstoday.ir/bn/news/bangladesh-i82065-স্বাস্থ্য_সরঞ্জামাদি_সরবরাহে_অনিয়ম_সাবেক_স্বাস্থ্য_ডিজিকে_দুদকে_তলব
করোনাভাইরাস চিকিৎসায় সরবরাহকৃত মাস্ক-পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি সরবরাহের ক্ষেত্রে  অনিয়ম অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৬, ২০২০ ১২:০৩ Asia/Dhaka
  • নিম্নমানের স্বাস্থ্য সরঞ্জামাদি
    নিম্নমানের স্বাস্থ্য সরঞ্জামাদি

করোনাভাইরাস চিকিৎসায় সরবরাহকৃত মাস্ক-পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি সরবরাহের ক্ষেত্রে  অনিয়ম অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (বৃহস্পতিবার) সংস্থাটির পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সিএমএসডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ চিকিৎসার নিমিত্তে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সাবেক ডিজি আবুল কালাম আজাদ

উল্লিখিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে রেকর্ডপত্রসহ বক্তব্য প্রদানের জন্য আবুল কালাম আজাদকে আগামী ১২-০৮-২০২০ তারিখে ১০ ঘটিকায় দুদক  কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।