নির্বাচনকে ঘিরে সরকার ও বিরোধী দলে'র পাল্টাপাল্টি মন্তব্য: পুনর্নির্বাচন দাবি বিএনপি'র
https://parstoday.ir/bn/news/bangladesh-i83959-নির্বাচনকে_ঘিরে_সরকার_ও_বিরোধী_দলে'র_পাল্টাপাল্টি_মন্তব্য_পুনর্নির্বাচন_দাবি_বিএনপি'র
নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি নাটক করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি তামাশার নাটক করেছে বলেও মন্তব্য করেন কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০২০ ১৫:০৭ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি নাটক করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি তামাশার নাটক করেছে বলেও মন্তব্য করেন কাদের।

রোববার রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা দাবি করেছেন, গতকাল আনুষ্ঠিত ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে। তার কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসে নি। তবে এ উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে সিইসি বলেছেন, করোনা পরিস্থিতি, স্বল্প মেয়াদ এবং সরকার পরিবর্তনের মতো বড় কোনো বিষয় না থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছে।

পুনর্নির্বাচনের দাবি বিএনপি’র

অনিয়মের অভিযোগ এনে পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। একইসাথে এ উপনির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। এ দাবিতে আগামীকাল (সোমবার) সারা দেশে মহানগর ও জেলা সদরে এবং মঙ্গলবার থানা, উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে  দলটি। আজ (রোববার) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি  মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচনের নামে নাটক করছে  ইসি ও সরকার

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের নামে নাটক করছে। আজ সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এসময় নজরুল ইসলাম বলেন, গতকালও ঢাকা এবং নওগাঁয় নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ঢাকার আসনে ভোট পড়েছে ১০ শতাংশ-এটা কি করে হয়? আমাদের কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। এমনকি নির্বাচনী প্রচারণায়ও তারা বাধা সৃষ্টি করেছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।