বিহার বিধানসভা নির্বাচনে নির্বাচিত হলেন ১৯ মুসলিম বিধায়ক
https://parstoday.ir/bn/news/bangladesh-i84569-বিহার_বিধানসভা_নির্বাচনে_নির্বাচিত_হলেন_১৯_মুসলিম_বিধায়ক
ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে মোট ২৪৩ আসনের মধ্যে মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন ১৯ জন। রাজ্যটিতে প্রায় ১৭ শতাংশ বা ১৬.৮৭ শতাংশ মুসলিমের বাস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০২০ ১৭:৫৪ Asia/Dhaka
  • বিহার বিধানসভা নির্বাচনে নির্বাচিত হলেন ১৯ মুসলিম বিধায়ক

ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে মোট ২৪৩ আসনের মধ্যে মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন ১৯ জন। রাজ্যটিতে প্রায় ১৭ শতাংশ বা ১৬.৮৭ শতাংশ মুসলিমের বাস।

২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে ২৪ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার মাত্র ১৯ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন। অর্থাৎ গতবারের চেয়ে এবার ৫ জন মুসলিম বিধায়ক কম।   

রাজ্যটিতে এবারের নির্বাচনে আরজেডি থেকে সর্বাধিক ৮ বিধায়ক জিতেছেন। এরপরে আসাদউদ্দিন ওয়াইসি’র দল মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) থেকে ৫ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন। কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন ৪ জন। এছাড়া সিপিআইএমের ১ এবং বিএসপি’র একজন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। বিধানসভা নির্বাচনে জেডিইউ ১১ মুসলিম বিধায়ককে টিকিট দিলেও একজনও জয়ী হতে পারেননি।  

২০১৫ সালে যে ২৪ মুসলিম প্রার্থী বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, তারমধ্যে সবচেয়ে বেশি ১১ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। একইভাবে ২০১০ সালে ১৬ জন মুসলিম বিধায়ক বিধানসভায় পৌঁছেছিলেন। ১৯৫২ সালের পর থেকে এপর্যন্ত সবচেয়ে বেশি মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ১৯৮৫ সালে। সেবার এই সংখ্যা ছিল ৩৪। ১৯৫২ সালের আগের নির্বাচনে ২৪ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছিলেন।

২০২০ সালের এবারের বিধানসভা নির্বাচনে আরজেডি থেকে নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ ইসরাফিল মনসুরী। তিনি কণ্টী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। একইদলের নরকাটিয়া কেন্দ্র থেকে জিতেছেন শামিম আহমেদ। এছাড়া আরজেডি প্রার্থী আলী আশরাফ সিদ্দিকি (নাথনগড়), মুহাম্মাদ নেহালউদ্দিন (রফিগঞ্জ), আখতারুল ইসলাম শাহীন (সমস্তিপুর), ইউসুফ সালাউদ্দিন (সিমরি বখতিয়ারপুর), সাউদ আলম (ঠাকুরগঞ্জ) মুহাম্মাদ কামরান (গোবিন্দপুর) জয়ী হয়েছেন।

‘মিম’-এর যারা জয়ী হয়েছেন তাঁরা হলেন, আখতারুল ইমান (অমৌর), মুহাম্মাদ আনজার নায়ীমী (বাহাদুরগঞ্জ), সৈয়েদ রুকুনুদ্দিন আহমেদ (বাইসি), শাহনওয়াজ (জকিহাট), মুহাম্মাদ ইজাহার আসফি (কোচাধামন) জয়ী হয়েছেন।     

কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন- আবিদুর রহমান (অররিয়া), শাকিল আহমেদ খান (কাদোয়া), মুহাম্মাদ আফাক আলম (কসবা), ইজাহারুল হুসাইন (কিষাণগঞ্জ)। 

সিপিআই(এমএল-এল) থেকে নির্বাচিত হয়েছেন- মাহবুব আলম (বলরামপুর)। বিএসপি থেকে নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ জামান খান (চেইনপুর)।   

পার্সটুডে/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।