‘কারাগারে যাওয়ার ভয়েই আদর্শ ত্যাগ’, শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম
https://parstoday.ir/bn/news/bangladesh-i85550-কারাগারে_যাওয়ার_ভয়েই_আদর্শ_ত্যাগ’_শুভেন্দু_অধিকারীকে_কটাক্ষ_করলেন_ফিরহাদ_হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, কারাগারে যাওয়ার ভয়েই আদর্শ ত্যাগ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আজ (বুধবার) মেদিনীপুরের কাঁথিতে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২০ ১৬:১০ Asia/Dhaka
  • ‘কারাগারে যাওয়ার ভয়েই আদর্শ ত্যাগ’, শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, কারাগারে যাওয়ার ভয়েই আদর্শ ত্যাগ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আজ (বুধবার) মেদিনীপুরের কাঁথিতে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

শুভেন্দু অধিকারী সম্প্রতি মন্ত্রীপদ ও দল থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় ফিরহাদ হাকিম আজ তাঁর তীব্র সমালোচনা করেন।

ফিরহাদ হাকিম বলেন, ‘উনি অমিত শাহের (বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী) পা ধরে কী বললেন? যে আমাকে একটু ঠাই দাও, আমার যে কুকর্ম সেগুলোকে সব তুমি সরিয়ে দাও। তোমার পদতলে আশ্রয় নেব! লজ্জা লাগে আমাদের যখন তাঁর সহকর্মী বলতে হয় নিজেকে!’

আজকের ওই সমাবেশে তৃণমূলের সিনিয়র নেতা ও সংসদ সদস্য অধ্যাপক সৌগত রায় বলেন, ‘বিজেপির নেতাগুলো হনুমানের মতো লাফিয়ে পড়ছে বাংলায়, এতে কোনও লাভ হবে না। এটা বাংলার মাটি। এই বাংলা স্বাধীনতা সংগ্রামীদের জন্ম দিয়েছে।’

মেদিনীপুর জেলার বাসিন্দা রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে সৌগত রায় এমপি বলেন, ‘কিছু সুবিধাবাদী লোক গান্ধীজির হত্যাকারীদের পার্টিতে যোগদান করেছেন, নাথুরাম গডসের (গান্ধী ঘাতক) পার্টিতে যোগ দিয়েছেন। মেদিনীপুরের মানুষ তা কখনওই  মেনে নেবে না।’

‘যারা একসময়ে জাতীয় আন্দোলনের বিরোধিতা করেছিল সেই ‘হিন্দুত্ববাদী শক্তি’র সঙ্গে যারা হাত মেলায় তাদের মেদিনীপুরের মাটিতে কোনও জায়গা হতে পারে না’ বলেও অধ্যাপক সৌগত রায় এমপি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।