বিমানের নতুন উড়োজাহাজ ‘ধ্রুবতারা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i85626-বিমানের_নতুন_উড়োজাহাজ_ধ্রুবতারা’_উদ্বোধন_করলেন_প্রধানমন্ত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহরে সদ্য যুক্ত হওয়া নতুন বিমান ৮-৪০০ ‘ধ্রুবতারা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২০ ১২:০৩ Asia/Dhaka
  • বিমানের নতুন উড়োজাহাজ ‘ধ্রুবতারা’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহরে সদ্য যুক্ত হওয়া নতুন বিমান ৮-৪০০ ‘ধ্রুবতারা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রোববার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উড়োজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মাহাবুব আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গণভবন প্রান্তে অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমদ কায়কাউস।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজের মধ্যে প্রথমটির নাম প্রধানমন্ত্রী নিজে রেখেছেন ‘ধ্রুবতারা’। দ্বিতীয় তৃতীয় ড্যাশ -৪০০ উড়োজাহাজ দুটি যথাক্রমে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে বিমান বহরে যুক্ত হবে

কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসনের ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ বলে জানা গেছে। নতুন উড়োজাহাজটি সংযোজিত হওয়ায় বিমান বহরে মোট উড়োজাহাজের সংখ্যা হলো ১৯টি। তার মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ।

বিমান বহরে নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে অভ্যন্তরীণ স্বল্প দূরত্বের আঞ্চলিক আন্তর্জাতিক গন্তব্যসমূহে বিমানের সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করা হবে বলে আশা করছে বিমান কর্তৃপক্ষ।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।