বিএনপি কচ্ছপের ন্যায় একবার মাথা বের করে পরক্ষণেই লুকিয়ে নেয়
https://parstoday.ir/bn/news/bangladesh-i85632-বিএনপি_কচ্ছপের_ন্যায়_একবার_মাথা_বের_করে_পরক্ষণেই_লুকিয়ে_নেয়
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণের আগেই হেরে যায়। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠন করার সুযোগ দিয়েছিল বলেই সমগ্র বাংলাদেশে আজ উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জনের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। আর বিএনপি কচ্ছপের ন্যায় একবার মাথা বের করে, পরক্ষণেই আবার মাথা লুকিয়ে নেয়। আজ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২০ ১৪:২৫ Asia/Dhaka
  • বিএনপি কচ্ছপের ন্যায় একবার মাথা বের করে পরক্ষণেই লুকিয়ে নেয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণের আগেই হেরে যায়। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠন করার সুযোগ দিয়েছিল বলেই সমগ্র বাংলাদেশে আজ উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জনের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। আর বিএনপি কচ্ছপের ন্যায় একবার মাথা বের করে, পরক্ষণেই আবার মাথা লুকিয়ে নেয়। আজ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার বিভিন্ন মামলার রায়ে নাকি আদালতকে ব্যবহার করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, উচ্চ ও নিম্ন আদালতে সরকারের কোন হস্তক্ষেপ নেই। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই সরকার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে না, বরং বিএনপিই দ্বিচারিতার আশ্রয় নেয় আইন-আদালতকে ঘিরে। তারা মামলায় জিতলে বলে বিচার বিভাগ স্বাধীন, আর হারলে বলে সরকার হস্তক্ষেপ করেছে।

সরকার দেশে বিএনপি শূন্য করতে চায়; এর জবাবে ওবায়দুল কাদের বলেন, এই অভিযোগ অবান্তর। সরকার বিএপিকে শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকায় দেখতে চায়। দেশের জনগণও চায় বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াক।জনগণ চায় তারা স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ছেড়ে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় রাজনীতি করুক। বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্রের অভিযাত্রায় গুণগত পরিবর্তন আসে বলেও জানান তিনি।#

পার্সটুডে/ বাবুল আখতার/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।