'বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র নেই, আছে গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতা'
https://parstoday.ir/bn/news/bangladesh-i85810-'বাংলাদেশে_কোনো_স্বৈরতন্ত্র_নেই_আছে_গণতান্ত্রিক_মূল্যবোধ_আর_বাকস্বাধীনতা'
গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'দেশে কোনো স্বৈরতন্ত্র নেই; আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতা। আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে, অবিরাম বিষোদগার করতে পারছে। গণতন্ত্র আছে বলেই দেশে নিয়মিত নির্বাচন-উপনির্বাচন হচ্ছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিতে পারছে, জয়লাভও করছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ০৪, ২০২১ ১৪:২৯ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'দেশে কোনো স্বৈরতন্ত্র নেই; আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাকস্বাধীনতা। আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে, অবিরাম বিষোদগার করতে পারছে। গণতন্ত্র আছে বলেই দেশে নিয়মিত নির্বাচন-উপনির্বাচন হচ্ছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিতে পারছে, জয়লাভও করছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নিজ সরকারি বাসা থেকে ভার্চুয়াল কনফারেন্সে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন তিনি। সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক। শেখ হাসিনার অর্জনে প্রতিহিংসার আগুনে তারা দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার মানবিক নেতৃত্বের কারণে করোনা মহামারিতে একজন মানুষও না খেয়ে মরেনি। এটি বিএনপির কষ্টের কারণ।

বিশ্বসমাজ দেশের প্রশংসা করলেও বিএনপি ধ্বংস ছাড়া কিছু দেখতে পায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, আসলে তাদের সমস্যা মনস্তাত্ত্বিক। তারা সৃষ্টিতে নয়, ধ্বংসাত্মক প্রবণতায় ভুগছে। জনগণ এখন আর সমালোচনার কাসুন্দি ঘাঁটা পছন্দ করে না। আর এ জন্যই বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি ও মিথ্যাচারে জনগণ সাড়া দেয় না।#

পার্সটুডে/ বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।