জিয়ার খেতাব বাতিলের ষড়যন্ত্র করে ‘সরকার আগুন নিয়ে খেলছে': খন্দকার মোশাররফ
-
খন্দকার মোশাররফ হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জিয়াউর রহমানই সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছেন বলে জানিয়েছেন। তিনি একইসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র করে ‘সরকার আগুন নিয়ে খেলছে’।
আজ রবিবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই হুঁশিয়ারি দেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘জিয়াউর রহমানকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস কোনোক্রমে লেখা সম্ভব হবে না। আজকে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন। ইতিহাস যারা লেখেবেন সত্যকে মেনে নিয়ে লেখবেন। এদেশে ২৫ মার্চের আগে স্বাধিকারের আন্দোলন হয়েছে, স্বায়ত্বশাসনের আন্দোলন হয়েছে, পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার আন্দালন হয়েছে কিন্তু জিয়াউর রহমানই সশ্বস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছেন।’
তিনি বলেন, ‘আগুন নিয়ে খেলছেন। আপনাদের হাত পুড়ে যাবে, ছাঁই হয়ে যাবে। এই খেতাব কেউ দেয় নাই, এই খেতাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ যারা খেতাব পেয়েছেন তারা প্রত্যেকে অর্জন করেছেন। এই খেতাবের ওপরে হাত দেয়ার কোনো অধিকার কারো নেই।’
খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে দেখে বাংলাদেশে সুশাসনের অভাব, বিচারহীনতা, আজকে গণতন্ত্র নাই, অর্থনীতিতে লুটপাট, ব্যাংকগুলো লুটপাট হচ্ছে, রিজার্ভ ডাকাতি হচ্ছে, শেয়ারবাজার লুট হচ্ছে। একটি জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে তারা কোনো ভালো কাজ করেছে এবং ন্যায়ের কাজ করেছে, কোনো সত্য প্রতিষ্ঠা করেছে। তাদের এই দুর্গন্ধ বাংলাদেশে শুধু নয়, বিদেশে ছড়িয়ে পড়েছে।’
তিনি বলেন, ‘আল-জাজিরা তারা একটা রিপোর্ট দিয়েছে সরকারের পক্ষ থেকে নাকচ করে দিলেন। যদি ওই রিপোর্টের বিষয়বস্তুগুলো যদি মিথ্যা হয় তাহলে সরকারের দায়িত্ব ছিলো এই সম্বন্ধে প্রতিবাদ করা। কিন্তু তারা বিষয়বস্তুর মধ্যে যান নাই শুধু রাজনৈতিকভাবে নাকচ করে দি্য়েছেন।’
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধের ঘোষক জেড ফোর্সের অধিনায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম পদক বাতিলের প্রতিবাদে এই আলোচনা সভা হয়।
খেতাব বাতিল করার ক্ষমতা শাজাহান খানদের নেই’
এদিকে, জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের ক্ষমতা জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের শাজাহান খানদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'বীর উত্তম' খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, খালেদা জিয়ার হাতে গড়া জাতীয় মুক্তি কাউন্সিল তারা (আওয়ামী লীগ) আজ জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবনা আনে। অং সান সুচির সম্মাননা খেতাব, কিন্তু জিয়াউর রহমানের এটা সম্মাননা খেতাব নয়, এটা বীরত্বের খেতাব। এ বীরত্বের খেতাবের প্রস্তাব দিয়েছিলেন জেনারেল ওসমানী। তদন্ত করে কাদের দেওয়া হবে সেই কমিটির প্রধান ছিলেন একে খন্দকার। এটাতে চূড়ান্ত স্বাক্ষর করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। আর এটা গেজেটের মাধ্যমে প্রকাশ হয়েছিল।
আওয়ামী লীগের উদ্দেশ্যে আলাল বলেন, আলজাজিরা তাদের হৃদপিণ্ডে যে আঘাত করেছে সে আঘাত সারানোর জন্য তারা এ কাজটি করেছে। তারা কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ।#
পার্সটুডে/ বাবুল আখতার /১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।