দেশ-বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসেছে বিএনপি: কাদের
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পাঁয়তারা করছে বিএনপি।' আজ মঙ্গলবার ওবায়দুল কাদের পাবনা জেলার চাটমোহর উপজেলা সম্মেলনে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
দেশ-বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসা বিএনপি আন্দোলনের নামে আগুন সন্ত্রাস এবং দেশ ও সরকারবিরোধী আল জাজিরার অপপ্রচার একই সূত্রে গাঁথা বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাকসিন নিয়েও বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাঁরা ভ্যাকসিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির যে গল্প তৈরির অপচেষ্টা করেছিল, তা হালে পানি পায়নি।' ১৩ দিনে ২৩ লাখ মানুষের ভ্যাকসিন গ্রহণ শেখ হাসিনার সুদক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের সোনালি বার্তা বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'নেতা বানাতে হবে কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, পকেট কমিটি করা যাবে না।'
সড়ক পরিবহন কর্মকর্তাদের কমিশন বাণিজ্যের ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান সেতুমন্ত্রী। কয়েকজন সড়ক পরিবহন কর্মকর্তাকে সতর্ক করে তিনি বলেন, কমিশন বাণিজ্যের ধারা থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি কামাল আবদুল নাসের চৌধুরী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।