বাইডেন বংলাদেশ সফরে আসবেন:পররাষ্ট্রমন্ত্রীর আশাবাদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i87876-বাইডেন_বংলাদেশ_সফরে_আসবেন_পররাষ্ট্রমন্ত্রীর_আশাবাদ
খুব শিগগিরই বাংলাদেশে আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন- এমন আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ১৬:৫৮ Asia/Dhaka
  • পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন
    পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন

খুব শিগগিরই বাংলাদেশে আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন- এমন আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে টেলিফোন আলাপে ড. মোমেন এই প্রত্যাশার কথা জানান।  

তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যুক্তরাষ্ট্রে আছেন। তবে ওয়াশিংটনে অবস্থানরত ড. মোমেনের সঙ্গে করোনার কারণে সরাসরি বৈঠক করতে না পেরে আলোচনার শুরুতেই দুঃখ প্রকাশ করেন ব্লিনকেন। ফোনালাপে দুই নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন। দু’দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং বৈশ্বিক বিষয়ে সহযোগিতা বাড়াতে তারা সম্মত হন।

পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন। একইসঙ্গে ব্লিনকেনকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দেখতে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে ঢাকা সফরের আমন্ত্রণ জানান ড. মোমেন।#

পার্সটুডে/ ডেস্করিপোর্ট/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।