করোনা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা সরকারের প্রধান চ্যালেঞ্জ: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i89690-করোনা_ও_উগ্র_সাম্প্রদায়িক_গোষ্ঠীর_অপতৎপরতা_সরকারের_প্রধান_চ্যালেঞ্জ_কাদের
বাংলাদেশে এই মূহুর্তে করোনা সংক্রমণ মোকাবিলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ করাই সরকারের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ০৬, ২০২১ ১৫:৪২ Asia/Dhaka
  • করোনা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা সরকারের প্রধান চ্যালেঞ্জ: কাদের

বাংলাদেশে এই মূহুর্তে করোনা সংক্রমণ মোকাবিলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ করাই সরকারের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই দুইটি চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কাজের সুসমন্বয় এবং দলের ঐক্য আরও সুসংহত করা জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

আজ (মঙ্গলবার) সকালে নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কক্সবাজারে ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধন শেষে করেন ওবায়দুল কাদের। এমন মন্তব্য কপ্রেন। ওবায়দুল কাদের

করোনার এই অবনতিশীল পরিস্থিতিতে জনগণের মধ্যে ঢিলেঢালাভাব ও উদাসীনতার বিরুদ্ধে লকডাউন নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ সময় ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ লড়াইয়ের সাহসী কান্ডারী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। ওবায়দুল কাদের করোনা মোকাবিলায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সবকিছুতে সরকারের ওপর দায় চাপানোর মাধ্যমে বিএনপি তাদের দায়িত্বহীনতা প্রকাশ করতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব লঞ্চ ডুবির সঙ্গে প্রাকৃতিক দুর্যোগকেও মিলিয়ে ফেলেছেন। তিনি বলেন, কোনটি সরকারের দায়, কোনটি নয়- সেটিও বিবেচনায় নেওয়ার সক্ষমতা হারিয়েছে বিএনপি।

সমালোচনা বিএনপিকে এমনই অন্ধ করেছে যে, এখন কালবৈশাখীর মৃত্যুর দায়ও সরকারের উপর চাপাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামনের দিনগুলোতে হয়ত দেখা যাবে বজ্রপাতে মৃত্যুর ঘটনায়ও সরকারকে দায়ী করছে বিএনপি।

শেখ হাসিনা সরকার জনঘনিষ্ট যে কোনো ইস্যুতে সবার আগে রেসপন্স করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগে মানুষের পাশে সবার আগে সহযোগিতা নিয়ে এগিয়ে যায় আওয়ামী লীগ। ঘরে বসে লিপ সার্ভিস দিয়েই বিএনপি নিজেদের দায়িত্ব শেষ করে বলেও মন্তব্য করেন তিনি।

করোনার এই দুঃসময়ে দেশ ও জাতির কল্যাণে বিএনপি কি করেছে- তা দেখলেই তাদের মিথ্যাচার আর অপরাজনীতির পাশাপাশি জনগণের প্রতি দায়িত্বহীনতা স্পষ্ট হয়ে উঠে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের এমন পলায়ন মনোবৃত্তি এবং জনকল্যাণে নিস্পৃহভাব জনগণের প্রতি বিএনপির কমিটমেন্টকেই প্রশ্নবিদ্ধ করে। #

পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।