ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলা 'বর্বরতার নিকৃষ্ট উদাহরণ': জিএম কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i91716-ফিলিস্তিনিদের_ওপর_ইসরাইলি_বিমান_হামলা_'বর্বরতার_নিকৃষ্ট_উদাহরণ'_জিএম_কাদের
বাংলাদেশের সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলাকে 'বর্বরতার নিকৃষ্ট উদাহরণ' উল্লেখ করে এ হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১৬, ২০২১ ১৩:২৯ Asia/Dhaka
  • জিএম কাদের
    জিএম কাদের

বাংলাদেশের সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলাকে 'বর্বরতার নিকৃষ্ট উদাহরণ' উল্লেখ করে এ হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আজ (রোববার) এক বিবৃতিতে বি‌রোধীদলীয় উপ‌নেতা জিএম কাদের বলেন, "ইসরাইলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে। প্রতিদিন বহু ফিলিস্তিনি মারাত্মক আহত হচ্ছেন। ফিলিস্তিনিদের বাড়িঘর ধংসস্তুপে পরিণত হচ্ছে। ইসরাইলের বিমান হামলায় রেহাই পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী।"

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতিসংঘের নেতৃত্বে ইসরাইলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে।

ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রীর নিন্দা

এদিকে, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রশ্ন করেছেনইসরাইল কি সকল আন্তর্জাতিক আইনের উর্ধ্বে?

শনিবার টুইটারে এমন প্রশ্ন পোস্ট করে ড. হাসান মাহমুদ বলেন, রমজান মাসে এমনকি পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে এবং এর পরেও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ্বনেতাদের নীরবতা মর্মপীড়াদায়ক।

এর আগে ঈদ-উল-ফিতরের দিনেও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদের জামাত শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনে শান্তির জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনার কথা উল্লেখ করেন।

গত ১০ মে সোমবার থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজায় এ পর্যন্ত ৫২টি শিশু ও ৩১ জন নারীসহ৮১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছে এক হাজার দুইশ'র বেশি মানুষ।  

বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসরাইলি আগ্রাসনমুক্ত স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠাকে সমর্থন করে আসছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।