বাংলাদেশ যাতে টিকা না পায় সেজন্য বিএনপি ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i93414-বাংলাদেশ_যাতে_টিকা_না_পায়_সেজন্য_বিএনপি_ষড়যন্ত্র_করছে_তথ্যমন্ত্রী
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, বাংলাদেশ যেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা না পায় সেজন্য বিএনপির বৈদেশিক শাখা তলে তলে ষড়যন্ত্র করছে। আজ শনিবার (১৯ জুন) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সময়ের সাহসী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এমন অভিযোগ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০২১ ১৫:১৩ Asia/Dhaka
  • বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ
    বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, বাংলাদেশ যেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা না পায় সেজন্য বিএনপির বৈদেশিক শাখা তলে তলে ষড়যন্ত্র করছে। আজ শনিবার (১৯ জুন) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সময়ের সাহসী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এমন অভিযোগ করেন।

তিনি বলেন, ‘দেশের মানুষকে করোনা মহামারি থেকে রক্ষাকল্পে সরকারের টিকা সংগ্রহের কাজের শুরু থেকেই এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিএনপি। এমনকি টিকা আসার পর তা যেন জনগণ না নেয়, সেজন্য টিকার বিরুদ্ধে তারা অপপ্রচারও চালিয়েছে। আবার ক’দিন পরে নিজেরাই গোপনে টিকা গ্রহণ করেছে। কেউ কেউ আবার প্রকাশ্যে টিকা নিয়ে স্বস্তি প্রকাশও করেছে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যখন বিভিন্ন উৎস  থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে, সাত-সমুদ্রের ওপারে বিএনপির বৈদেশিক শাখাগুলো ভেতরে ভেতরে অপচেষ্টা চালাচ্ছে যাতে বাংলাদেশ টিকা না পায়। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, সরকার বিভিন্ন সূত্র থেকে টিকা আনবে এবং শিগগিরই আবার ব্যাপকভাবে টিকাদান শুরু হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ সাহায্যগ্রহীতা থেকে এখন ঋণদাতা দেশে পরিণত হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের এই উন্নয়ন-অগ্রগতি বিএনপির সহ্য হচ্ছে না বলেই তারা নানামুখী ষড়যন্ত্র করছে।’ 

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে যখন দেশে এসেছিলেন, সেই সময় তিনি যেন দেশে না আসতে পারেন, সেজন্য তৎকালীন জিয়াউর রহমান ও তার সরকার নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, এমনকি দেশে এলেও যাতে জনসমাগম না হয়, সেজন্যও প্রতিবন্ধকতা তৈরি করেছিল। কিন্তু সেসব তুচ্ছ করে শেখ হাসিনা ফিরেছেন এবং জনগণের রায়ে চারবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করে দেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।’ 

ড. হাছান মাহমুদ এদিন সকালে ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মুক্তিযুদ্ধ ও দেশবিরোধীদের ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।