কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদে ঢাকা ও সিলেটে বিক্ষোভ, পুলিশের বাধা
https://parstoday.ir/bn/news/bangladesh-i98668-কুমিল্লায়_কুরআন_অবমাননার_প্রতিবাদে_ঢাকা_ও_সিলেটে_বিক্ষোভ_পুলিশের_বাধা
বাংলাদেশের কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদে আজ রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। এসময় বিশৃঙ্খলার চেষ্টা করার দায়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৫, ২০২১ ১৩:৪৪ Asia/Dhaka
  • বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভ
    বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভ

বাংলাদেশের কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদে আজ রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। এসময় বিশৃঙ্খলার চেষ্টা করার দায়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আজ (শুক্রবার) জুমার নামাজের আগে পরে অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে আগে থেকে সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ-র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা ছিল বিজিবি সদস্য। এ ছাড়া মসজিদের আশেপাশের প্রধান সড়কে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান গাড়িও মোতায়েন রাখা হয়।

এ রমকম কঠোর নিরাপত্তার মধ্যেও জুমার নামাজের পর পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন কয়েকশ’ সাধারণ মুসল্লি। মিছিলটি বিজয়নগর সড়ক ধরে কাকরাইলের নাইটেঙ্গেল মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। উত্তেজনাকর পরিস্থিতি সামলাতে পুলিশ জলকামান দিয়ে মুসল্লিদের ছাত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে। পুলিশ তখন বিভিন্ন গলির মুখে অবস্থান নিয়ে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে এবং শটগানের গুলি ছুড়ে তাদের হটিয়ে দেয়।  

প্রায় এক ঘণ্টা ধরে এই সংঘর্ষের সময় গুলিস্তান ও পল্টন এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকে।

পুলিশের একাধিক সূত্র জানায়, সাধারণত বায়তুল মোকাররম মসজিদ থেকে যেসব বিক্ষোভ হয়, সেইগুলো কোনো না কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দল নেতৃত্ব দিয়ে থাকে। কিন্তু আজকের এই বিক্ষোভে প্রকাশ্যে কেউ নেতৃত্বে ছিল না। তাই মিছিলটি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে

ওদিকে, কুমিল্লায় কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে আজ বাদ জুম্মা সিলেট জুড়ে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মানুষ। নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা খণ্ড খণ্ড মিছিল বের করে নগরীর জড়ো হয়। প্রতিটি মিছিলে কড়া নিরাপত্তা ছিল পুলিশের। মিছিলে পিছনে পিছনে পুলিশ, সিআরটি টিম ছিল সদা সর্তক। নগরীর কালেক্টরেট জামে মসজিদের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। তারপর কুদরউল্লাহ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর জিন্দাবাজার, চৌহাট্রা, আম্বারখানসহ বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। পরে আরো কয়েকটি মিছিল বের হয়। সিলেট নগরী চৌকিদেখে এলাকা থেকে, আম্ভরখানা, সহ নগরীর তালতলাসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল বের হয়ে নগরীর কোর্ট পয়েন্ট অতিক্রম করে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।