বাংলাদেশ
  • স্থানীয় নির্বাচনে পরীক্ষিত ও ত্যাগীদের নাম পাঠানোর নির্দেশ ওবায়দুল কাদেরের

    স্থানীয় নির্বাচনে পরীক্ষিত ও ত্যাগীদের নাম পাঠানোর নির্দেশ ওবায়দুল কাদেরের

    অক্টোবর ২৫, ২০২১ ১৫:৫৩

    বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে নাম পাঠানোর ক্ষেত্রে বিতর্কিতদের বাদ দিয়ে দলের পরীক্ষিত ও ত্যাগীদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (সোমবার) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি।

  • অপারেশনের পর আইসিইউতে খালেদা জিয়া: ফখরুল বললেন 'বিদেশে নেওয়া প্রয়োজন'

    অপারেশনের পর আইসিইউতে খালেদা জিয়া: ফখরুল বললেন 'বিদেশে নেওয়া প্রয়োজন'

    অক্টোবর ২৫, ২০২১ ১৪:৫৭

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে আছেন। আজ (সোমবার) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

  • নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মী গ্রেফতার, চট্টগ্রামে ১৫ জন রিমান্ডে

    নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মী গ্রেফতার, চট্টগ্রামে ১৫ জন রিমান্ডে

    অক্টোবর ২৫, ২০২১ ১৩:০৭

    নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, পূজামণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াত ইসলামীর নেতাসহ আরও ১১ জনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

  • শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পরও বাজে হার বাংলাদেশের

    শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পরও বাজে হার বাংলাদেশের

    অক্টোবর ২৪, ২০২১ ১৬:৩২

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো সংগ্রহ করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। আসলাঙ্কা ও রাজাপাকশার জড়ো ব্যাটিংয়ে টাইগারদের ৫ উইকেটে হারিয়েছে লঙ্কানরা।

  • শিগগিরই সংখ্যালঘু সুরক্ষা আইন- আনিসুল হক: 'সাম্প্রদায়িক ঘটনায় ফেসবুকও দায়ী'

    শিগগিরই সংখ্যালঘু সুরক্ষা আইন- আনিসুল হক: 'সাম্প্রদায়িক ঘটনায় ফেসবুকও দায়ী'

    অক্টোবর ২৪, ২০২১ ১৩:২১

    বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক আবারো আশ্বস্ত করে বলেছেন, সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি হিন্দু মন্দিরে আক্রমণ লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে অপরাধীরা  ধরা পড়েছে, তদন্তও চলছে।

  • রংপুরে হামলার নেতৃত্ব দিয়েছে সরকারের লোকজন: মির্জা ফখরুল

    রংপুরে হামলার নেতৃত্ব দিয়েছে সরকারের লোকজন: মির্জা ফখরুল

    অক্টোবর ২৪, ২০২১ ১০:০৪

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে দেশের মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সৃষ্টি করে অস্থিতিশীল করছে দেশকে। যার প্রমাণ রংপুরে হামলার নেতৃত্ব দিয়েছে সরকারের লোকজন। সেই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপত্তা দিতেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। 

  • বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগ সরকারের আমলে: শেখ হাসিনা

    বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগ সরকারের আমলে: শেখ হাসিনা

    অক্টোবর ২৪, ২০২১ ০৮:৫৫

    পটুয়াখালীর দুমকির লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মিত দক্ষিণাঞ্চলের মানুষের বহুল কাঙ্ক্ষিত পায়রা সেতুর উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ সেতু চালু হওয়ায় সড়কপথে সরাসরি কুয়াকাটা পৌঁছানো আরও সহজ হল।

  • পীরগঞ্জে হিন্দু বাড়িতে হামলার 'অন্যতম হোতা' সৈকত ছিলেন ছাত্রলীগ নেতা

    পীরগঞ্জে হিন্দু বাড়িতে হামলার 'অন্যতম হোতা' সৈকত ছিলেন ছাত্রলীগ নেতা

    অক্টোবর ২৩, ২০২১ ২০:০৮

    রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় র‍্যাবের হাতে আটক হওয়া সৈকত মণ্ডল (২৪) রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগ বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। হামলার ঘটনার পর গত ১৮ অক্টোবর তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার।

  • দূর্গাপূজায় নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিভিন্ন মহলের

    দূর্গাপূজায় নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিভিন্ন মহলের

    অক্টোবর ২৩, ২০২১ ১৪:১৪

    কুমিল্লায় কুরআন অবমাননা এবং এ ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত সাম্প্রদায়িক হামলার দায়ে বিরোধী রাজনৈতিক মহল, ধর্মীয় সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সকলেই ভিন্ন ভিন্ন ভাবে সরকারের ব্যর্থতা এবং সরকারি দলের উদাসীনতার সমালোচনা করছে। এমনকি আওয়ামী লীগের জোট সঙ্গী জাতীয় সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও দূর্গাপূজায় নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতার নিয়ে প্রকাশ্যে বক্তৃতা বিবৃতি দিচ্ছে।