-
রোজিনাকে নির্যাতনের কথা অস্বীকার স্বাস্থ্যমন্ত্রীর, নিঃশর্ত মুক্তি দাবি বিএফইউজে'র
মে ১৮, ২০২১ ১১:৫৭বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে কোনও শারীরিক নির্যাতন করা হয়নি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাংবাদিক রোজিনা যে কাজটি করেছেন তা উচিত হয়নি। তিনি অন্যায় করেছেন।
-
সাংবাদিক রোজিনা কারাগারে, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি ফখরুলের
মে ১৮, ২০২১ ১১:৩৬বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। পরে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
-
ইসরাইলি হামলার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নীরব কেন: প্রশ্ন তথ্যমন্ত্রী
মে ১৭, ২০২১ ১৯:০৯ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর নীরবতার সমালোচনা করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
-
বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩২, শনাক্ত প্রায় দ্বিগুণ
মে ১৭, ২০২১ ১২:৩৫ঈদের পরে বাংলাদেশের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের হার বেড়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন আর এ সময় নতুন করে ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগেরদিন ২৫ জনের মৃত্যু এবং ৩৬৩ জনের শনাক্ত হবার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
-
ভারতীয় ভেরিয়েন্টে বাংলাদেশে প্রথম মৃত্যু, করোনাভাইরাসের চারটি ধরন শনাক্ত
মে ১৭, ২০২১ ১২:২৩করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ (সোমবার) এ সংস্থাটি জানিয়েছে, ভারতে চিকিৎসা শেষে দেশ ফিরে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা যাওয়া দুই ক্যান্সার আক্রান্ত রোগীর একজন করোনার ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত ছিলেন।
-
আরও কিছুদিন দূরপাল্লা গণপরিবহণ ও সীমান্ত বন্ধ রাখার পক্ষে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী
মে ১৭, ২০২১ ১০:৩৪বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার ভারতীয় ধরন খুব আক্রমণাত্মক। তবে, তা দেশে খুব বেশি ছড়ায়নি। দূরপাল্লার গণপরিবহণ ও সীমান্ত আরও কিছুদিন বন্ধ রাখার সুপারিশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
-
বাংলাদেশে স্থানীয় নির্বাচন স্থগিত থাকলেও প্রার্থীদের মধ্যে সংঘর্ষ থেমে নেই
মে ১৬, ২০২১ ১৫:২৪করোনার কারণে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন স্থগিত থাকলেও প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ থেমে নেই। গতকাল (শনিবার) নরসিংদী, পিরোজপুর ও মাদারীপুর জেলায় আলাদা তিনটি সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং অন্তত পুলিশসহ ৭০ জন আহত হয়েছেন।
-
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলা 'বর্বরতার নিকৃষ্ট উদাহরণ': জিএম কাদের
মে ১৬, ২০২১ ১৩:২৯বাংলাদেশের সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলাকে 'বর্বরতার নিকৃষ্ট উদাহরণ' উল্লেখ করে এ হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
-
‘বিএনপির আমলে বাবা-মায়ের দাফনের সুযোগও পায়নি আ. লীগের নেতাকর্মীরা’
মে ১৫, ২০২১ ১২:০৩বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় বাড়ি-ঘরে যেতে পারেনি, সেই ইতিহাস বেশিদিন আগের নয়। বিএনপির আমলে মা-বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি, দাফন-কাফনের শেষ সুযোগটুকুও দেওয়া হয়নি। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের নামাজ পড়া অবস্থায়ও গ্রেপ্তার করা হয়েছিল। বিএনপির আমলের নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনো নজির স্থাপন করেনি শেখ হাসিনা সরকার।’
-
বাংলাদেশে গত এক যুগ ধরে সত্যিকারের ঈদ নেই: মির্জা ফখরুল
মে ১৪, ২০২১ ১৪:১৮বাংলাদেশের বিরোধী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এবারের ঈদ কষ্টের ও দুঃসময়ের। একদিকে কোভিড করোনার ভয়াবহ আক্রমণ, অন্যদিকে সরকারের অত্যাচার-নির্যাতন-নিপীড়ন। এই দুই দানবের হাত থেকে এই দেশ যেন রক্ষা পায়, জনগণ যেন রক্ষা পায়, সেই দোয়া আমরা আল্লাহ‘তালার কাছে করেছি।'