বাংলাদেশ
  • গণপরিবহন চালুসহ ৩ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ

    গণপরিবহন চালুসহ ৩ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ

    মে ০২, ২০২১ ১১:৫২

    স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। পূর্বঘোষণা অনুযায়ী  আজ (রোববার) সকালে সায়েদাবাদ ও গাবতলি বাস টার্মিনালে এ বিক্ষোভ করেন তারা। এসময় শ্রমিকদের হাতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

  • বাংলাদেশে করোনায় আরও ৬০ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫২, সুস্থ ৩২৪৫

    বাংলাদেশে করোনায় আরও ৬০ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫২, সুস্থ ৩২৪৫

    মে ০১, ২০২১ ১৩:৫৪

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫১০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৫২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জনে।

  • বাংলাদেশে মে দিবস পালিত, লকডাউনে কর্মহীন মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ

    বাংলাদেশে মে দিবস পালিত, লকডাউনে কর্মহীন মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ

    মে ০১, ২০২১ ১২:৪২

    শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দাবিতে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আজ পালিত হয়েছে মহান মে দিবস। করোনা পরিস্থিতিতে বিপুল সংখ্যক চাকুরিচ্যুত শ্রমিক এবং ‘লকডাউন’-এর কবলে পড়ে কর্মহীন হয়ে পড়া অগণিত দরিদ্র মানুষদের প্রতি বিশেষ সহমর্মিতা প্রকাশ করা হয় এ দিবসটিতে।

  • বিশেষ শর্তে ৩৮ দেশে বাণিজ্যিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ

    বিশেষ শর্তে ৩৮ দেশে বাণিজ্যিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ

    মে ০১, ২০২১ ১২:২৭

    বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ (শনিবার) থেকে বিশেষ শর্তসাপেক্ষে ৩৮টি দেশে বাণিজ্যিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে। গতকাল (শুক্রবার) রাতে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

  • গুম-খুনের শিকার পরিবারের কাছে আ. লীগকে জবাবদিহি করতে হবে: ফখরুল

    গুম-খুনের শিকার পরিবারের কাছে আ. লীগকে জবাবদিহি করতে হবে: ফখরুল

    এপ্রিল ৩০, ২০২১ ১৩:২৩

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, "আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকে কেড়ে নিয়েছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সে কারণে জনবিচ্ছিন্ন এ সরকারকে জোর করে ক্ষমতায় থাকতেই হত্যা, নির্যাতন, খুন ও গুম মিথ্যা মামলা- এসব কৌশল অবলম্বন করেছে।" 

  • বাংলাদেশের টিকা কূটনীতির সমালোচনা জিএম কাদের ও চরমোনাই পীরের

    বাংলাদেশের টিকা কূটনীতির সমালোচনা জিএম কাদের ও চরমোনাই পীরের

    এপ্রিল ৩০, ২০২১ ১২:০৪

    বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এবার সরকারের টিকা কূটনীতির অদূরদর্শিতার সমালোচনায় মুখ খুলেছেন।

  • লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবি বাংলাদেশের দুই সংগঠনের

    লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবি বাংলাদেশের দুই সংগঠনের

    এপ্রিল ৩০, ২০২১ ১১:২৫

    চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এদিকে, গণপরিবহন চালুর দাবিতে রোববার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন সড়ক পরিবহন শ্রমিকরা। এছাড়া মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও ঘোষণা দেন তারা। 

  • হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে এবার 'কথিত' দ্বিতীয় স্ত্রীর মামলা

    হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে এবার 'কথিত' দ্বিতীয় স্ত্রীর মামলা

    এপ্রিল ৩০, ২০২১ ০৭:২২

    হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। মামলায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন, প্রতারণা ও নির্যাতনের অভিযোগ এনেছেন তিনি।

  • স্বাস্থ্যখাতকে আমরা গুরুত্ব দেইনি বলে করোনা পেয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্যখাতকে আমরা গুরুত্ব দেইনি বলে করোনা পেয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

    এপ্রিল ২৯, ২০২১ ১৪:০৯

    মহাকবি মাইকেল মধূসূদন দত্ত রচিত ‘মেঘনাদ বধ’ মহাকাব্যের একটি সুপরিচিত উক্তি হচ্ছে- “এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে/– জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষঃপুরে।” নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজায় ব্যস্ত বীর মেঘনাদ যখন দেখল রামের ভ্রাতা লক্ষণ তাকে হত্যার জন্য যজ্ঞাগারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তখন অরিন্দম (অপরাজেয় বীর মেঘনাদ) এমনি বিস্ময় বাণী উচ্চারণ করেছিল।