-
ঈদ উৎসবে নিত্যপণ্যের দাম চড়া; অনৈতিক ব্যবসায়িক মূল্যবোধের কুফল
জুন ২৫, ২০২৩ ১৫:২৯পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ, পূজা কিংবা যে কোন উৎসব-পার্বণে বিশেষ ছাড় দেওয়া হয় নিত্যপণ্যে ও অন্যান্য সামগ্রীতে। দাম কমানো হয় পণ্যসামগ্রীর। সে তুলনায় ভিন্ন চিত্র ৯০ শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশে। এখানে উৎসব-পার্বণে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়া ও সরবরাহ নিয়ন্ত্রণ যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে।
-
রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার ১১তম পর্বে বিজয়ীর নাম ঘোষণা
জুন ২৪, ২০২৩ ১৭:৪৬রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর ১১তম পর্বে মোট ১১৭ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছেন সবাই। উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ভারত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে সিরাজুল ইসলাম।
-
জমে উঠছে কোরবানির পশুর হাট, অসুস্থ পশু রোধে সতর্ক প্রানীসম্পদ বিভাগ
জুন ২৪, ২০২৩ ১৫:১২আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণে খামারিরা ব্যস্ত সময় পার করছেন। তবে চোরাই পথে ভারতীয় বা বিদেশী গরু এলে লোকসানের মুখে পড়তে হবে বলে শঙ্কায় দিন কাটছে খামারিদের।
-
ভোট ডাকাতিতে বিএনপি রেকর্ডধারী-কাদের, সরকারের সময় শেষ-রিজভী
জুন ২৪, ২০২৩ ১৪:৫২বাংলাদেশে প্রকাশ্যে ভোট ডাকাতির মাধ্যমে বিএনপি দেশের গণতন্ত্র হরণ করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন ভোটাধিকার হরণে বিএনপি রেকর্ড সৃষ্টি করেছে।
-
মোহসেন কারাআতির তাফসির বাংলায় পুস্তক আকারে প্রকাশের দাবি, রাখতে হবে প্রতিটি মসজিদে
জুন ২৩, ২০২৩ ১৫:৩৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন হুজ্জাতুল ইসলাম মোহসেন কারাআতির তাফসির বাংলায় অনুবাদ শেষে পুস্তক আকারে ছাপানো ও সিডিতে প্রকাশের দাবি করেছেন বাংলাদেশের বিশিষ্টজনেরা।
-
ক্ষমতায় আওয়ামী লীগ থাকলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী
জুন ২৩, ২০২৩ ১৪:৪৬বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিল, তারা এ দেশের স্বাধীনতার চেতনাকে ধুলিস্যাৎ করেছিল দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ যখন সরকারে এসেছে, তখনই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
-
গণঅধিকার পরিষদের দুই নেতার দ্বন্দ্ব ও তারুণ্য নির্ভর রাজনীতির ভবিষ্যত
জুন ২২, ২০২৩ ১৬:০৫নিজেদের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সমঝোতার পথে যাচ্ছে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর। আর দলটির শীর্ষ দুই নেতার সমঝোতা না হওয়া পর্যন্ত নিজ-নিজ দায়িত্ব পালন থেকে বিরত থাকতে মতামত দিয়েছে তদন্ত কমিটি। একইসঙ্গে তাদেরকে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করতেও পরামর্শ দেওয়া হয়েছে।
-
নির্বাচনে অংশ নিতে বিএনপি নেতাদের ওপর গোয়েন্দা সংস্থার চাপ: দাবী মির্জা ফখরুলের
জুন ২২, ২০২৩ ১৪:৪১বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু তাই নয় যারা বিগত সময়ের সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাদেরও তুলে নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
-
ঘাপটি মেরে অনলাইন প্লাটফর্মে চলছে জঙ্গি কার্যক্রম; সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
জুন ২২, ২০২৩ ০৬:৩৫সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বড় ধরনের কোন জঙ্গি সংগঠন কিংবা জঙ্গিগোষ্ঠির তৎপরতা চোখে না পড়লেও বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছে এসব সংগঠনগুলো। বরংচ তাদের নিরবতা বড় ধরনের শংকা তৈরী করছে আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মাঝে।
-
জাতীয় সরকারের অধীনে আগামী নির্বাচন ও সিইসির পদত্যাগ দাবী: মুফতী রেজাউল করীম
জুন ২১, ২০২৩ ১৩:৫২বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবীতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুরে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে গণ মিছিল শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ ব্যরিকেড দিয়ে তা আটকে দেয়। সেখানেই সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। আশপাশে ছিল বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি।