বীরত্বের মহাকাব্য রচনা করেছে হামাস
নেতানিয়াহু ‘বিভ্রম’ ফেরি করছেন: ইজ্জাত রিশক
-
ইজ্জাত রিশক
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ইজ্জাত রিশক বলেছেন, গাজা উপত্যকার ইসলামী প্রতিরোধ আন্দোলনের নেতাদেরকে নির্বাসনে পাঠানোর কথা বলে মূলত ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ধরনের বিভ্রম ছড়াচ্ছেন। নেতানিয়াহু প্রকৃতপক্ষে কল্পনার জগতে বাস করছেন বলেও ইজ্জাত রিশক মন্তব্য করেন।
গতকাল (সোমবার) নেতানিয়াহু বলেন, তিনি গাজা উপত্যকা থেকে প্রতিরোধ আন্দোলনের নেতাদেরকে বের করে দেয়ার বিষয়টি নিশ্চিত করবেন এবং তাদের সবাইকে নির্বাসনে পাঠাবেন।
নেতানিয়াহুর এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জবাবে ইজ্জাত রিশক বলেন, নেতানিয়াহু বিভ্রম ফেরি করছেন এবং তিনি এখনো বিজয়ের স্বপ্ন দেখছেন যা কখনো বাস্তবে রূপ লাভ করবে না।
সারা বিশ্বের সমালোচনা ও নিন্দাকে উপক্ষো করে নেতানিয়াহু বারবার বলছেন, তিনি এই গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রাখবেন এবং চূড়ান্তভাবে বিজয় অর্জন করবেন। কিন্তু গত ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত তার ঘোষিত লক্ষ্যের একটিও বাস্তবায়ন করতে পারেননি তিনি।
এ সম্পর্কে হামাসের পলিটব্যুরোর সদস্য ইজ্জাত রিশক বলেন, নেতানিয়াহু সাধারণ জনগণকে হত্যা করা ছাড়া কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। এর বিপরীতে হামাস প্রতিরোধ যুদ্ধের ক্ষেত্রে বীরত্বের এক মহাকাব্য রচনা করেছে।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।