‘ইসরাইলি আগ্রাসনে ইহুদিবাদী বন্দীদের ৭০ শতাংশ মারা গেছে’
https://parstoday.ir/bn/news/event-i137710-ইসরাইলি_আগ্রাসনে_ইহুদিবাদী_বন্দীদের_৭০_শতাংশ_মারা_গেছে’
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পুলিট ব্যুরোর উপপ্রধান খলিল আল-হাইয়া বলেছেন, দখলদার সেনাদের আগ্রাসন ও বোমাবর্ষণে ইসরাইল বন্দিদের শতকরা ৭০ ভাগ মারা গেছে। গত ৭ অক্টোবর গাজা থেকে ইহুদিবাদী ইসরাইলের ভেতরে প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের সময় এসব ব্যক্তিকে বন্দি করা হয়। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০২৪ ১১:৩৯ Asia/Dhaka
  • ‘ইসরাইলি আগ্রাসনে ইহুদিবাদী বন্দীদের ৭০ শতাংশ মারা গেছে’

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পুলিট ব্যুরোর উপপ্রধান খলিল আল-হাইয়া বলেছেন, দখলদার সেনাদের আগ্রাসন ও বোমাবর্ষণে ইসরাইল বন্দিদের শতকরা ৭০ ভাগ মারা গেছে। গত ৭ অক্টোবর গাজা থেকে ইহুদিবাদী ইসরাইলের ভেতরে প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের সময় এসব ব্যক্তিকে বন্দি করা হয়। 

গতকাল (বৃহস্পতিবার) লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে খলিল আল-হাইয়া এসব তথ্য জানানতিনি বলেন, ইহুদিবাদী শত্রুরা বাকি বন্দীদের জোর খাটিয়ে উদ্ধার করতে চায় কিন্তু বোমাবর্ষণে তারাও মারা যাবে। 

৭ অক্টোবর ইসলামী প্রতিরোধ যোদ্ধারা প্রায় আড়াইশ ব্যক্তিকে বন্দী করে গাজায় নিয়ে যায়। নভেম্বর মাসে যে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতি হয়েছিল তখন হামাস ১০৫ জন বন্দিকে মুক্তি দিয়েছিল।

কাতার ও মিশরের মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবের কথা উল্লেখ করে খলিল আল-হাইয়া বলেন, সর্বশেষ এই প্রস্তাব আমাদের দাবির খুব কাছাকাছি ছিল কিন্তু ইহুদিবাদী শত্রুরা মধ্যস্থতাকারীদের প্রস্তাবের প্রতি সম্মান দেখায়নি। তিনি বলেন, যেকোন যুদ্ধবিরতি হতে হলে অবশ্যই গাজায় সম্পূর্ণভাবে যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং ইসরাইলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার করতে হবে। 

হামাস নেতা খলিল আল-হাইয়া আরো বলেন, আগ্রাসনের আট মাস পরেও শত্রুরা গাজার ইসলামী প্রতিরোধ যোদ্ধাদেরকে নির্মূল করতে সক্ষম হয়নি। ফলে বিজয় প্রতিরোধ যোদ্ধাদের হবে, ইসরাইলকে পরাজয় বরণ করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।