লেবাননে ইহুদিবাদীদের বিমান হামলায় হিজবুল্লাহ যোদ্ধা ও ২ শিশু শহীদ
https://parstoday.ir/bn/news/event-i137750-লেবাননে_ইহুদিবাদীদের_বিমান_হামলায়_হিজবুল্লাহ_যোদ্ধা_ও_২_শিশু_শহীদ
লেবাননের সীমান্তবর্তী দুটি গ্রামের ওপর ইহুদিবাদী ইসরাইলের সেনারা বিমান হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর এক যোদ্ধা ও দুটি শিশু শহীদ হয়েছে। 
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ১৮, ২০২৪ ১৩:৩৯ Asia/Dhaka
  • ইসরাইলি জঙ্গি বিমান
    ইসরাইলি জঙ্গি বিমান

লেবাননের সীমান্তবর্তী দুটি গ্রামের ওপর ইহুদিবাদী ইসরাইলের সেনারা বিমান হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর এক যোদ্ধা ও দুটি শিশু শহীদ হয়েছে। 

গতকাল (শুক্রবার) হিজবুল্লাহ আন্দোলন এবং দেশটির সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত নাজ্জারিয়াহ এবং আদৌসিয়েহ গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। হিজবুল্লাহ জানিয়েছে, নাজ্জারিয়াহ গ্রাম থেকে একজন যোদ্ধা শহীদ হয়েছেন। অন্যদিকে এনএনএ বলেছে, ওই গ্রামে হামলায় দুটি সিরীয় শিশুর মৃত্যু হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন ফটোগ্রাফার বলেছেন, ইসরাইলি বিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র নাজ্জারিয়ার একটি পিকআপ এবং একটি বাগানে আঘাত হানে। 

এর আগে বৃহস্পতিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের উত্তর অংশে একটি সামরিক অবস্থানে ড্রোন ও ঝাঁকে ঝাঁকে রকেট দিয়ে হামলা চালায়। ইসরাইলি হামলায় হিজবুল্লাহর একজন ফিল্ড কমান্ডার শহীদ হওয়ার পর সংগঠনের যোদ্ধারা ওই ব্যাপক হামলা চালিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।