জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস
https://parstoday.ir/bn/news/event-i138536-জাতিসংঘ_নিরাপত্তা_পরিষদের_যুদ্ধবিরতির_প্রস্তাব_মেনে_নিয়েছে_হামাস
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যে প্রস্তাব গ্রহণ করেছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১২, ২০২৪ ০৬:০৯ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যে প্রস্তাব গ্রহণ করেছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। 

সংগঠনের মুখপাত্র সামি আবু জুহরি গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তাবলী বাস্তবায়নের জন্য যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, একমাত্র আমেরিকা এই প্রস্তাব ইসরাইলকে মানতে বাধ্য করতে পারে। তিনি বলেন, "জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন এবং অবিলম্বে যুদ্ধের অবসান ঘটাতে দখলদার ইসরাইলকে বাধ্য করার বিষয়ে মার্কিন প্রশাসন একটি বাস্তব পরীক্ষার সম্মুখীন হচ্ছে।

সোমবার হামাস বলেছে, নিরাপত্তা পরিষদে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবের ওপর ভোটকে স্বাগত জানায়তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারসহ তাদের দাবি পূরণ করতে হবে। ইসলামী জিহাদও এই প্রস্তাবের সাথে একমত।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা যুদ্ধবিরতির প্রস্তাবের অনুমোদনকে স্বাগত জানিয়েছে। তবে জাতিসংঘে ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাষ্ট্রদূত বলেছেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব ইসরাইলের।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, ইসরাইলি বাহিনীকে গাজার এক ইঞ্চিরও নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে না।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।