গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলের আরো ৮ সেনা নিহত: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/event-i138664-গাজার_দক্ষিণাঞ্চলে_ইসরাইলের_আরো_৮_সেনা_নিহত_রিপোর্ট
অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের আরো আট সেনা নিহত হয়েছে। আজ (শনিবার) দক্ষিণ গাজার একটি এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের একটি সামরিক যান সম্পূর্ণ বিধ্বস্ত হলে এই আট সেনা নিহত হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১৫, ২০২৪ ১৫:৪০ Asia/Dhaka
  • ইসরাইলি সামরিক যান ধ্বংস
    ইসরাইলি সামরিক যান ধ্বংস

অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের আরো আট সেনা নিহত হয়েছে। আজ (শনিবার) দক্ষিণ গাজার একটি এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের একটি সামরিক যান সম্পূর্ণ বিধ্বস্ত হলে এই আট সেনা নিহত হয়।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ‘টাইগার’ সামরিক যান ধ্বংস হয়। 

এদিকে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, তারা আল ইয়াসিন-১০৫ রকেটের সাহায্যে ইসরাইলের একটি ডি-৯ টাইপের বুলডোজার ধ্বংস করেছে। রাফাহ শহরের পশ্চিমে তেল আল-সুলতান এলাকায় ইসরাইলিরা এই বিপর্যয়ের মুখে পড়ে বলে জানিয়েছে আল-কাসসাম ব্রিগেড।

ইসরাইল এখনো এই আট সেনার মৃত্যু নিয়ে কিছু বলেনি তবে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ৬৫০ জন সাধারণ সৈনিক ও অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। হামাস বলছে, ইসরাইল সেনা নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।