ইরান ইসমাইল হানিয়ার শাহাদাতের প্রতিশোধ নেয়ার অধিকার ছাড়বে না
https://parstoday.ir/bn/news/event-i140396-ইরান_ইসমাইল_হানিয়ার_শাহাদাতের_প্রতিশোধ_নেয়ার_অধিকার_ছাড়বে_না
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অধিকার ছাড়বে না ইরান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের সাথে ফোন আলাপে এ কথা বলেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ০৮, ২০২৪ ১৫:৫৮ Asia/Dhaka
  • ইরান ইসমাইল হানিয়ার শাহাদাতের প্রতিশোধ নেয়ার অধিকার ছাড়বে না

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অধিকার ছাড়বে না ইরান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের সাথে ফোন আলাপে এ কথা বলেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

গত সপ্তাহের এই ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ইরানকে ধৈর্য ধারণ করার অনুরোধ করেন। 

জবাবে ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান সব সময় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে বৈশ্বিক উত্তেজনা নিরাপত্তাহীনতা এবং যুদ্ধ ঠেকাতে ইরান কাজ করেছে। কিন্তু ইহুদিবাদী ইসরাইল গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে যে সন্ত্রাসবাদী তৎপরতা চালাচ্ছে এবং ইসমাইল হানিয়াকে যে বর্বরভাবে শহীদ করেছে তাতে এ অঞ্চলকে বারুদের ওপর ফেলেছে দখলদার ইসরাইল। 

এ অবস্থায় পশ্চিমা দেশগুলো যদি প্রকৃতপক্ষেই আঞ্চলিক নিরাপত্তাহীনতা ঠেকাতে চায় তাহলে তাদের উচিত- জরুরি ভিত্তিতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন দেয়া বন্ধ করা।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।