ইসরাইলকে পরাজিত করার পথে অবিচল থাকবে হামাস
https://parstoday.ir/bn/news/event-i141582-ইসরাইলকে_পরাজিত_করার_পথে_অবিচল_থাকবে_হামাস
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহকে লেখা একটি চিঠিতে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করার পথে তার সংগঠন "অটল থাকবে"।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১১:২১ Asia/Dhaka
  • ইসরাইলকে পরাজিত করার পথে অবিচল থাকবে হামাস

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহকে লেখা একটি চিঠিতে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করার পথে তার সংগঠন "অটল থাকবে"।

তেহরানে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াহকে শহীদ করার পর নাসরুল্লাহ যে শোকবার্তা পাঠিয়েছিলেন তার প্রতিক্রিয়ায় সিনওয়ার এই চিঠি লিখেছেন। আজ (শুক্রবার)  হিজবুল্লাহ নেতার কাছে চিঠিটি  পৌঁছায়।

সিনওয়ার লিখেছেন, "ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসে আমরা আপনার বিনয়ী বার্তাটি পেয়েছি যাতে আমাদের দুই শহীদকে অত্যন্ত প্রশংসা ও গর্বের সাথে অভিনন্দন জানিয়েছেন। জিহাদ ও প্রতিরোধে আপনার সঙ্গী জনাব ইসমাইল হানিয়াহর শাহাদাতে জাতির যে ক্ষতি হয়েছে তাতে আপনি সমবেদনা জানিয়েছেন।" 

হাসান নাসরুল্লাহকে ধন্যবাদ জানিয়ে সিনওয়ার লিখেছেন, "প্রতিরোধ অক্ষের প্রতি আপনার আন্তরিক এবং মহৎ অনুভূতি নিয়ে সংহতি প্রকাশের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে এবং আপনার দেশকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা করেন।"

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার পর উত্তর তেহরানের একটি গেস্টহাউসে ইসমাইল হানিয়াকে গুপ্ত হামলার মাধ্যমে শহীদ করা হয়।

হানিয়াকে "ফিলিস্তিনি জাতির প্রতীক" হিসেবে উল্লেখ করে সিনওয়ার বলেন, তার রক্ত ​​এবং অন্য ফিলিস্তিনিদের রক্ত ​​নাৎসি ইহুদিবাদী দখলদারিত্বের মোকাবিলায় তাদের শক্তি ও সামর্থ্য বাড়াবে।

সিনওয়ার আরো বলেন, "আমরা এও নিশ্চিত করছি যে, হামাস সবসময় যেমন ছিল তেমনই শহীদদের রক্তের প্রতি আনুগত্যের পথে অবিচল থাকবে এবং শহীদ নেতা হানিয়া যে উচ্চতর নীতির জন্য আহ্বান করেছিলেন তাতে অবিচল থাকবে।”#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।