ইসরাইলকে মার্কিন যুক্তরাষ্ট্র
‘লেবাননের বিরুদ্ধে যুদ্ধ হলে বসতি স্থাপনকারীরা ফিরতে পারবে না’
ইহুদিবাদী ইসরাইলকে আমেরিকা বলেছে, লেবাননের বিরুদ্ধে যদি ইসরাইল যুদ্ধ শুরু করে তাহলে যেসব অবৈধ বসতি স্থাপনকারী এরইমধ্যে হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার ফলে ইসরাইলের উত্তর অংশ থেকে পালিয়ে গেছে তাদের পক্ষে ফিরে আসা সম্ভব হবে না।
গতকাল (সোমবার) মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টেইন ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে সাক্ষাতের সময় এই মন্তব্য করেন। বিষয়টির সাথে সম্পর্ক রাখে এমন একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল এই খবর দিয়েছে।
গত ৭ অক্টেবার গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে উত্তর ইসরাইল হতে দক্ষিণ লেবাননে মাঝেমধ্যেই আগ্রাসন চালানো হচ্ছে। জবাবে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও প্রধানত উত্তর ইসরাইলে হামলা চালাচ্ছে। এতে ওই এলাকা থেকে প্রায় এক লাখ ইহুদি বসতি স্থাপনকারী পালিয়ে গেছে।
এ বিষয়টি উল্লেখ করে সম্ভাব্য যুদ্ধ দীর্ঘ আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াবে বলেও উল্লেখ করেন হচস্টেইন।বৈঠকে গ্যালান্ট জোর দিয়ে বলেন, বসতি স্থাপনকারীদের ফিরে আসা নিশ্চিত করার জন্য "সামরিক পদক্ষেপ"ই একমাত্র উপায় ছিল।#
পার্সটুডে/এসআইবি/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।