সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালাল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i161654-সৌদি_আরবের_খামিস_মুশাইত_বিমানঘাঁটিতে_হামলা_চালাল_ইয়েমেন
পার্সটুডে: সংবাদসূত্রগুলো জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের আসির প্রদেশের রাজধানী আভা (আবহা) শহরের কাছে অবস্থিত খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।
(last modified 2026-07-25T07:11:26+00:00 )
জুলাই ২৫, ২০২৬ ১২:৫৫ Asia/Dhaka
  • সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালাল ইয়েমেন
    সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালাল ইয়েমেন

পার্সটুডে: সংবাদসূত্রগুলো জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের আসির প্রদেশের রাজধানী আভা (আবহা) শহরের কাছে অবস্থিত খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

পার্সটুডে, ইরনার বরাতে জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং ঘাঁটির ভেতরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, নায়া টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, আল-মাসিরাহ টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, রিয়াদ ও সৌদি আরবের আরও কয়েকটি শহরের উদ্দেশে যাত্রারত কিছু বিমান তাদের নির্ধারিত রুট পরিবর্তন করেছে। #

পার্সটুডে/এমএএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।