রিয়াদ ও আবু ধাবির প্রতিদ্বন্দ্বিতা; আরব জোটের ওপর নেতিবাচক প্রভাব ফেলব
https://parstoday.ir/bn/news/west_asia-i155710-রিয়াদ_ও_আবু_ধাবির_প্রতিদ্বন্দ্বিতা_আরব_জোটের_ওপর_নেতিবাচক_প্রভাব_ফেলব
পার্সটুডে- দক্ষিণ ইয়েমেন ইস্যুতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। সম্প্রতি ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের পরিস্থিতি থেকে এটা স্পষ্ট যে, রিয়াদ ও আবুধাবির মধ্যে মতবিরোধটা রাজনৈতিক পর্যায়ের বাইরে চলে গেছে এবং তা সংঘাতে রূপ নিয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০১, ২০২৬ ২১:১৫ Asia/Dhaka
  • রিয়াদ ও আবু ধাবির প্রতিদ্বন্দ্বিতা; আরব জোটের ওপর নেতিবাচক প্রভাব ফেলব

পার্সটুডে- দক্ষিণ ইয়েমেন ইস্যুতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। সম্প্রতি ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের পরিস্থিতি থেকে এটা স্পষ্ট যে, রিয়াদ ও আবুধাবির মধ্যে মতবিরোধটা রাজনৈতিক পর্যায়ের বাইরে চলে গেছে এবং তা সংঘাতে রূপ নিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সরাসরি সমর্থনপুষ্ট দক্ষিণ ইয়েমেনের অন্তবর্তীকালীন সরকার, হাজরামাউত, শাবওয়া ও আল-মাহরা'র মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। যদিও এই অঞ্চলগুলো সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি তেল সম্পদ এবং কৌশলগত অবস্থানের  দিক থেকে অত্যন্ত মূল্যবান। এ ক্ষেত্রে সৌদি আরব পেছনে পড়ে গেছে।

তবে, সৌদি আরব তার সেনাদের পুনর্গঠন এবং ইয়েমেনের বেসামরিক সরকারের বাইরে থাকা ইউনিটগুলোকে সংগঠিত করে প্রতিদ্বন্দ্বী শক্তির প্রভাব মোকাবিলা করার চেষ্টা করছে। এই পদক্ষেপগুলো ২০১৫ সালের পর সৌদি সেনাবাহিনীর সবচেয়ে বড় পরিবর্তন বলে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষের প্রকৃতি শুধুমাত্র সামরিক নয়, এর রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকও রয়েছে। সৌদি আরব অন্তবর্তী সরকারের কার্যক্রমকে অভ্যুত্থান বলে  মনে করে, তবে এই সরকার আবুধাবির সমর্থনে দক্ষিণ ইয়েমেনের স্বায়ত্তশাসন এমনকি স্বাধীনতার পক্ষে কাজ করছে।

আসলে সমস্যাটা হলো, এই দুই দেশের উদ্দেশ্য ভিন্ন। সংযুক্ত আরব আমিরাত বন্দর, সম্পদ এবং কৌশলগত পথগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সৌদি আরব ইয়েমেনের ঐক্য বজায় রাখার ওপর জোর দেয়। অবশ্য এর পেছনেও উদ্দেশ্য আছে আর হলো- আরব জোটের নেতৃত্ব বজায় রাখতে পারা, যে করেই হোক সৌদি; আরব নেতৃত্ব চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, দখলকৃত অঞ্চলের অর্থনৈতিক এবং জীবনযাত্রার খারাপ অবস্থা জনসাধারণের অসন্তোষ বাড়িয়ে দিয়েছে এবং অস্থিতিশীলতার পরিধি ক্রমেই বাড়াচ্ছে।

কিন্তু এই প্রতিনিধিত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা আরব জোটের ভাঙন বাড়ানোর পাশাপাশি এটাকে আঞ্চলিক শক্তির সংঘর্ষের মঞ্চে পরিণত করছে। এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, তাহরে ইয়েমেনের বাস্তব বিভক্তি এবং আঞ্চলিক মানবিক ও নিরাপত্তা সংকটের গভীরতা বাড়িয়ে দেবে।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন