সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
পার্সটুডে- আজ ভোরে ইয়েমেন সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
খবরে বলা হয়েছে, সৌদি আরবের জিজান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
জানা গেছে, ইয়েমেনের হুদাইদা বন্দরে সৌদি হামলার জবাবে ইয়েমেন পাল্টা প্রতিশোধমূলক ডটঅভিযান শুরু করেছে।
সানাভিত্তিক সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হুদাইদা প্রদেশকে লক্ষ্য করে হামলা চালিয়ে সৌদি সরকার আসন্ন সময়ের প্রধান নীতি হিসেবে “উত্তেজনার জবাবে উত্তেজনা”-র পথ বেছে নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার ফলে সৃষ্ট সব ধরনের পরিণতি ও ভবিষ্যৎ ঘটনার জন্য সৌদি সরকারই দায়ী।
বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের অবরোধ প্রত্যাহারের ন্যায্য ও বৈধ দাবিতে সাড়া দেওয়ার পরিবর্তে সৌদি সরকার একটি বড় ভুল করেছে, যার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।#
পার্সটুডে/এস এ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।